Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

West Bengal

3 months ago

Army Jawan Death: দিঘায় গুলিবিদ্ধ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, আত্মহত্যা বলে সন্দেহ!

Central Forces Jawan Shot in Digha
Central Forces Jawan Shot in Digha

 

দিঘা, ৩ এপ্রিল : শুক্রবার সকালে দিঘা থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হলো এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। তাঁর নাম বীরেন্দ্র সিং। হরিয়ানা সিআরপিএফ ১৩১ আলফা ব্যাটেলিয়ানের এই জওয়ান ভোটের ডিউটির জন্য দিঘা মোহনা কোস্টাল থানার অধীনে দিঘা-বৃন্দাবনে ক্যাম্পে থাকতেন। প্রাথমিক অনুমান, ওই জওয়ান নিজেই নিজেকে গুলি করেছেন। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। সূত্রের খবর, দিঘায় ভোট ডিউটিতে আসা এক সিআরপিএফজওয়ান নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন। মৃতের নাম বীরেন্দ্র সিং (৪৩), যিনি হরিয়ানার বাসিন্দা ছিলেন এবং ১৩১ আলফা ইউনিটের সদস্য ছিলেন। ভোরে গুলির আওয়াজ শুনে সহকর্মীরা তাকে উদ্ধার করলেও শেষরক্ষা হয়নি।

You might also like!