West Bengal

2 years ago

CBI Raid Uluberia Municipality :উলুবেড়িয়া-সহ বিভিন্ন স্থানে সিবিআইয়ের হানা

CBI Raid Uluberia Municipality
CBI Raid Uluberia Municipality

 

কলকাতা, ১৪ অক্টোবর : পাসপোর্ট জালিয়াতির অভিযোগে সিবিআই হানা দিল রাজ্যের বিভিন্ন জায়গায়। কলকাতার রুবি, সল্টলেক ছাড়াও হাওড়াতেও সিবিআইয়ের তল্লাশি অভিযান শুরু হয়েছে। দার্জিলিং এবং শিলিগুড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিযান চালায় বলে খবর। সিবিআইয়ের একটি সূত্র মারফত জানা গিয়েছে, শনিবার সারা দেশে অন্তত ৫০ জায়গায় তল্লাশি চলে।

শনিবার ভোরে হাওড়ার উলুবেড়িয়ার মহিশালীর বাসিন্দা জনৈক শেখ সাহানুরের বাড়িতে যায় সিবিআইয়ের ছয় সদস্যের একটি দল। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে রাখা হয় সাহানুরের বাড়ি। প্রায় ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় ওই ব্যক্তিকে। সূত্রের খবর, তার পরও সাহানুরের জবাবে খুশি হতে পারেননি তদন্তকারীরা। তাঁরা আরও জিজ্ঞাসাবাদের জন্য সাহানুরকে গাড়িতে তুলে নিয়ে চলে যান। অন্য দিকে, ইএম বাইপাসের রুবি এলাকায় পাসপোর্টের অফিসে সাতসকালে সিবিআইয়ের একটি বড় দল গিয়েছিল।

সাহানুরের প্রতিবেশীদের সূত্রে খবর, তিনি ভিসা এবং পাসপোর্টের কাজ করতেন। তাঁর অফিস সল্টলেকে। শনিবার ভোর থেকে সিবিআইয়ের একটি দল সেই সাহানুরের বাড়িতে ঢোকার পর থেকে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সকাল ১১টা নাগাদ সিবিআইয়ের দলটি বেরিয়ে যায়। তাদের সঙ্গে সাহানুরও ছিলেন।


You might also like!