Breaking News
 
Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর CM Suvendu Adhikari: কৃষকদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা শুভেন্দুর, আলু রপ্তানিতে ছাড় থেকে ক্ষতিপূরণ, জানুয়ারিতে চালু ‘ভরসা’ প্রকল্প

 

Cow Smuggling Case: সেহগলকে জেরা করতে দিল্লী পৌঁছে গেল সিবিআই গোয়েন্দারা!

Saigal Hussein And Anubrata Mondal
Saigal Hussein And Anubrata Mondal

 

দুরন্ত বার্তা ডিজিটালঃ অনুব্রত মণ্ডলের নিরাপত্তারক্ষী সেহগলকে জেরা করতে কলকাতার নিজাম প্যালেস থেকে সিবিআইয়ের একটি দল পৌঁছে গেল দিল্লী। তিহাড় জেলে গিয়ে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ সেহগল হোসেনকে জিজ্ঞাসাবাদের অনুমতির জন্য সম্প্রতি আসানসোল আদালতে আবেদন করেন সিবিআইয়ের তদন্তকারী অফিসার। 

তা মঞ্জুর হতেই সেহগলকে গোরু পাচার নিয়ে জিজ্ঞাসাবাদ করতে প্রস্তুতিও শুরু করে দিয়েছিলেন গোয়েন্দারা। অনুব্রতর নিরাপত্তারক্ষী ছিলেন সেহগল। তাঁর দু'টি ফোনের মাধ্যমে অনুব্রত গোরু পাচার মামলায় মূল অভিযুক্ত এনামুল হকের সঙ্গে কথা বলতেন বলে দাবি কেন্দ্রীয় এজেন্সির। অভিযোগ, বীরভূম থেকে সীমান্ত গোরুপাচারের জন্য 'সেফ করিডর' তৈরি হয়েছিল অনুব্রতর নির্দেশেই। আর টাকা-পয়সার বিষয়টি দেখভাল করতেন রাজ্য পুলিশের অভিযুক্ত কনস্টেবল।

অনুব্রত সরাসরি কোনও এজেন্ট বা গোরুপাচারকারীদের সঙ্গে কথা বলতেন না। তাহলে কী ভাবে এই চক্র কাজ করত, তা খতিয়ে দেখতে চাইছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…