Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

West Bengal

1 hour ago

Tmc Leaders Bungalow Demolished: বহরমপুরে যুব তৃণমূল সভাপতি পাপাই ঘোষের বাগানবাড়িতে চলল বুলডোজার

Crackdown continues as youth tmc leaders bungalow demolished
Crackdown continues as youth tmc leaders bungalow demolished

 

বহরমপুর, ২৭ জুন : বহরমপুর শহর তৃণমূলের যুব সভাপতি পাপাই ঘোষের একটি বিলাসবহুল বাগানবাড়ি বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দিল প্রশাসন। শনিবার সকালে বহরমপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের সৈয়দাবাদের সুড়সুড়ি মাঠ লাগোয়া এলাকায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, এই বাগানবাড়িটি ঘিরেই এলাকায় দীর্ঘদিন ধরে নানা চর্চা চলত। যুব তৃণমূল সভাপতি পাপাই ঘোষ এই বাগানবাড়িতে বসেই এলাকার মানুষের যাবতীয় সমস্যা সমাধান করতেন বলে অনুগামীদের দাবি। তবে এর উল্টো পিঠে গুরুতর কিছু অভিযোগও রয়েছে। স্থানীয়দের একাংশের অভিযোগ, এলাকায় কাউকে হুমকি দেওয়া বা রাজনৈতিক প্রভাব খাটানোর প্রয়োজন হলেও এই বাগানবাড়িতেই ডেকে পাঠানো হতো।

শনিবার সকালে আচমকাই বিশাল পুলিশবাহিনী ও প্রশাসনের কর্তারা বুলডোজার নিয়ে ওই এলাকায় হাজির হন। এরপর চোখের পলকে ভেঙে ফেলা হয় সম্পূর্ণ কাঠামোটি। এই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সকাল থেকেই সৈয়দাবাদ এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্য ছড়ায়। প্রশাসনের এই পদক্ষেপের পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর গুঞ্জন।

You might also like!