West Bengal

2 years ago

BSF's message to protect the environment:পরিবেশ রক্ষায় বার্তা বিএসএফ-এর, কৃষ্ণনগরে পদযাত্রা ও সাইকেল র‍্যালির আয়োজন

BSF's message to protect the environment
BSF's message to protect the environment

 

নদীয়া, ৫ জুন : নদীয়ার কৃষ্ণনগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে, পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে সোমবার সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-এর পক্ষ থেকে এক পদযাত্রা ও সাইকেল র‍্যালির আয়োজন করা হয়। কৃষ্ণনগরের শিমুলতলার কেন্দ্রীয় বিদ্যালয় প্রাঙ্গন থেকে ওই র‍্যালির সূচনা হয়। সেখান থেকে তারা ১০ কিলোমিটার পথ পরিক্রমা করেন।

র‍্যালিতে অংশগ্রহণ করেন বিএসএফ-এর পদস্থ কর্তা, জওয়ান ও আধিকারিকগণ। পরে, কৃষ্ণনগর সেক্টর হেডকোয়ার্টারে প্রশাসনিক ডেপুটি কমান্ডেন্ট অঞ্জনি কুমার পরিবেশ সচেতনতার উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন। অন্যদিকে, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে লায়ন্স ক্লাবের পক্ষ থেকে চারাগাছ বিতরণের কর্মসূচি নেওয়া হয় এদিন। জেলা সদর কৃষ্ণনগর পোস্ট অফিসের মোড়ে সবুজায়নের লক্ষ্যে এদিন ৫০০ চারা গাছ বিতরণ করা হয়। পথ চলতি মানুষজন বিভিন্ন ফলের গাছের চারা পেয়ে বেজায় খুশি।


You might also like!