Breaking News
 
Taslima Nasrin: দু'দশক পর কলকাতায় তসলিমা! সাদা-লালপাড় শাড়িতে আবেগঘন প্রত্যাবর্তন Militant Arrested in Bardhaman: মুখ্যমন্ত্রী শুভেন্দুকে নিশানা? বর্ধমানে এসটিএফের জালে সন্দেহভাজন জইশ জঙ্গি Birbhum Gold and Cash Recovery: মিনারের বাড়িতে সাড়ে ২৮ কোটি ও সোনা উদ্ধারের নেপথ্যে টুলু? ডিসিআর কারবারে রাজস্ব ক্ষতির অভিযোগে তদন্ত অব্যাহত CM Suvendu Adhikari: প্রথমবার বড়া খানায় মুখ্যমন্ত্রী, পুলিশ কর্মীদের সঙ্গে সময় কাটিয়ে দিলেন আস্থার বার্তা Rashtrapati Bhavan: ১ ও ৮ আগস্ট 'চেঞ্জ অফ দ্য গার্ড' অনুষ্ঠিত হবে না রাষ্ট্রপতি ভবনে Mamata Banerjee: তৃণমূল কংগ্রেস সংক্রান্ত বিবাদে দ্রুত সিদ্ধান্ত নিক নির্বাচন কমিশন, বিরোধী গোষ্ঠীকে আর সময় দেওয়া উচিত নয়, মমতা বন্দ্যোপাধ্যায়

 

West Bengal

2 years ago

Siuri:নাকাশিপাড়ায় বোমাবাজি; কৃষ্ণনগরে সংঘর্ষ, সিউড়িতে ক্যাম্প অফিস ভাঙচুর

Bombing in Nakashipara; Clash in Krishnanagar, camp office vandalized in Siuri
Bombing in Nakashipara; Clash in Krishnanagar, camp office vandalized in Siuri

 

কলকাতা, ১৩ মে : নদিয়ার নাকাশিপাড়ায় রবিবার রাত থেকে বোমাবাজির অভিযোগ উঠল। রাতভর বোমাবাজির পর সোমবার সকালেও এলাকায় বোম পড়ছে বলে অভিযোগ। বিলকুমারী গ্রাম পঞ্চায়েতের দফাদারপাড়া এলাকায় হজরত মণ্ডল নামে এক ব্যক্তি সম্প্রতি তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তাঁর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ।

এদিকে, কৃষ্ণনগরে বিজেপির নির্বাচনী এজেন্টকে বুথে বসতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। তেহট্ট বিধানসভা এলাকার নারায়ণপুরে ১৮ নম্বর বুথে এজেন্ট বসাকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপির সংঘর্ষ হয়। অভিযোগ, তৃণমূল কর্মীদের মারে মাথা ফেটেছে বিজেপির হান্নান সরদারের। তাঁকে প্রাথমিক চিকিৎসার জন্য নাতিডাঙা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আবার কৃষ্ণনগর লোকসভার অন্তর্গত কালীগঞ্জ বিধানসভা এলাকায় ক্যাম্পে বসা নিয়ে সিপিএম-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি হয়।

এদিকে, সিউড়িতে বিজেপির অস্থায়ী ক্যাম্প ভেঙে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সেখানে বিজেপির তরফ থেকে ভোটের জন্য একটি অস্থায়ী ক্যাম্প করা হয়েছিল। অভিযোগ রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সেই ক্যাম্প ভেঙে দেয়। অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূলের তরফে।

You might also like!