Breaking News
 
CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নাবালিকা! অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগের আর্জি Sharadwat Mukherjee: প্রসূতি ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার, রক্ত পাচার রুখতেও কড়া নজরদারি—কঠোর অবস্থান স্বাস্থ্যমন্ত্রীর Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি

 

West Bengal

2 years ago

Suvendu Adhikari: ৪০০ আসন নিয়ে ফের ক্ষমতায় আসবে বিজেপি

Suvendu Adhikari
Suvendu Adhikari

 

রামনগর  : এবার চারশো আসন নিয়ে ফের ক্ষমতায় আসবে বিজেপি।' পূর্ব মেদিনীপুরের সভা থেকে গণনায় কারচুপির অভিযোগ তুলে একথা বলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী । জেলার রামনগরে বিজেপির বুথকমিটির সভা থেকে দলীয় কর্মীদের আগামী নির্বাচনে জয়ের জন্য ঝাঁপানোর আহ্বান জানান তিনি ।

এদিনের সভা থেকে ফের শাসকদল তথা বিরোধী আইএনডিআই জোটকেও তুলোধনা করলেন রাজ্যের বিরোধী দলনেতা ।সেইসঙ্গে তমলুক, দাঁতন, নারায়ণগড়, মহিষাদলে 'সামান্য ভোটে' হারের কারণও দর্শালেন তিনি। এদিন শুভেন্দু বলেন 'মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়ে কংগ্রেস সরকারকে হারিয়ে বিজেপি ক্ষমতায় এসেছে। তেলঙ্গানায় বৃহৎ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে বিজেপি। মমতা বলেছিলেন সেমিফাইনালেই হারবে বিজেপি, সেমিফাইনালে ইন্ডির পিন্ডি চটকে গিয়েছে। ৪০০ আসন নিয়ে ফের ক্ষমতায় আসবে বিজেপি।'

 তিনি আরও বলেন, 'কাঁথি লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থীই জিতবে। পঞ্চায়েত নির্বাচনে লুঠ হয়েছে, গণনাকর্মীদের সঙ্গে যোগসাজস করেছিল শাসক দল। তমলুক, দাঁতন, নারায়ণগড়, মহিষাদলে সামান্য ভোটে হেরেছে বিজেপি। হারের একমাত্র কারণ গণনায় কারচুপি। শাসক দলের দুর্নীতি সামনে এসেছে, এই সরকারকে টিকিয়ে রাখার ক্ষমতা কারও নেই। মানুষের সঙ্গে জনসংযোগ বৃদ্ধি করুন, বুথে কর্মী সংখ্য়া আরও বাড়াতে হবে। ৫ জানুয়ারি ভোটার তালিকা বেড়েছে, বিডিওরা আইপ্যাকের কথায় কারচুপি করলে ভোটার তালিকার তথ্য সংগ্রহ করুন। তথ্য সংগ্রহ করে বিজেপি নেতাদের কাছে পৌঁছে দিন।'-

You might also like!