Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

BJP inner clash in Habra : হাবড়ায় বিজেপির মধ্যেই দ্বন্দ্ব! দলীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়ে তালা ঝোলালেন বিক্ষুব্ধরা

BJP inner clash in Habra (Symbolic Picture)
BJP inner clash in Habra (Symbolic Picture)

 

হাবড়া, ২৯ সেপ্টেম্বর : বিজেপিতে ফের সাংগঠনিক-দ্বন্দ্ব, এবার ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার হাবড়া। বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়ে তালা লাগিয়ে দিলেন বিক্ষুব্ধ বিজেপি কর্মীরাই। বিজেপি জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন দলীয় কর্মীদের একাংশ। টাকার বিনিময়ে মণ্ডল সভাপতি করার অভিযোগ উঠেছে জেলা বিজেপি সভাপতির বিরুদ্ধে।

যদিও, নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন জেলা বিজেপি সভাপতি। বিজেপির রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার না আসা পর্যন্ত তালাবন্ধই থাকাবে কার্যালয়, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষুব্ধ দলীয় কর্মীরা। দলীয় কার্যালয়ে তালা দেওয়ার পর বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি কর্মী সুখদেব দাস বলেছেন, যাঁরা আমাদের ওপর হামলা চালিয়েছিল, সে এখন মণ্ডল সভাপতি পদে বসে রয়েছে।

You might also like!