West Bengal

2 years ago

Rakhi Bandhan 2023 : ভারত-বাংলা সীমান্তে রক্ষাবন্ধন উৎসব পালন ভারত বিকাশ পরিষদের

Bharat Bikash Parishad observes Raksha Bandhan festival on Indo-Bangla border
Bharat Bikash Parishad observes Raksha Bandhan festival on Indo-Bangla border

 

করিমগঞ্জ (অসম), ৩১ আগস্ট  : রক্ষাবন্ধন, ভাই বা দাদার প্রতি দিদি বা বোনের ভালোবাসা, ভাইয়ের মঙ্গলকামনা এবং দিদি বা বোনকে আজীবন রক্ষা করার ভাই বা দাদার শপথের প্রতীক। বোনেরা ভাইদের হাতে রাখির সুতো বেঁদে তাঁদের দীর্ঘায়ু কামনা করেন। এই ভাবনাকে প্রাণবন্ত করতে করিমগঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্তে রাখি বন্ধন উৎসবে মেতে উঠেছেন বিএসএফ-এর জওয়ানরা। বুধ এবং বৃহস্পতিবার, দুদনব্যাপী রাখি বন্ধন উৎসব পালিত হয়ে করিমগঞ্জে।

ভারত বিকাশ পরিষদের করিমগঞ্জ শাখার কার্যকর্তারা বাংলাদেশ সীমান্তবর্তী ১৬ নম্বর ব্যাটালিয়নের সুতারকান্দি ক্যাম্পের বিএসএফ জওয়ানদের হাতে সুসজ্জিত সুতো বেঁধে তাঁদের মঙ্গলকামনা ও সুরক্ষিত রাখার শপথ নিয়েছেন। বিএসএফ জওয়ানদের দীর্ঘায়ু কামনা করে হাতে রাখি পরিয়ে উৎসব পালন করে পরিষদ। দেশের সুরক্ষায় ঘরবাড়ি ছেড়ে সীমান্তে পড়ে রয়েছেন যে সকল বিএসএফ জওয়ান, তাঁদের হাতে রাখি পরিয়ে এই দিনটিকে রক্ষা বন্ধন উৎসব হিয়ে পালন করেন পরিষদের কার্যকর্তারা। জওয়ানদের মিষ্টিমুখ করিয়ে সৌহার্দ্য বিনিময়ও করেন তারা।

তাঁরা বলেন, আমাদের সুরক্ষার জন্য স্বজনদের ছেড়ে ভাইয়েরা সীমান্তে পাহারা দিচ্ছেন। বিশেষ এই দিনে তাঁদের যাতে মন খারাপ না হয়, সে জন্যই বিওপিতে এসে জওয়ানদের হাতে রাখি পরিয়ে মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।


You might also like!