Breaking News

 

West Bengal

2 years ago

Raghunathpur : রঘুনাথপুরে গঙ্গা স্নানে নেমে তলিয়ে গেল ব্যাঙ্ক কর্মী

Bank employee drowned in Ganga  (Symbolic Picture)
Bank employee drowned in Ganga (Symbolic Picture)

 

রঘুনাথগঞ্জ, ১৫ অক্টোবর  : মুর্শিদাবাদের রঘুনাথপুরে ভাগীরথিতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক ব্যাঙ্ক কর্মী । রবিবার আচমকাই তলিয়ে যান তিনি।

এদিন গঙ্গায় পুণ্যস্নানে ভিড় জমিয়েছেন অনেকে। সেখানে বীরভূমের আগত পুণ্যার্থী যেমন রয়েছেন, আছেন মুর্শিদাবাদের মানুষও। অন্যান্যদের মতো মহেশপুরের বাসিন্দা আনন্দ কুমার নেমেছিলেন রঘুনাথপুর বটতলা এলাকার গঙ্গা স্নানে। আর তখনই আচমকা তলিয়ে যান তিনি।কিছুক্ষণ কেটে যাওয়ার পর আনন্দবাবুকে দেখতে না পেয়ে শুরু হয় খোঁজাখুঁজি। ঘটনাস্থলে আসে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। ডুবুরি নামিয়ে চলে তল্লাশি অভিযান।

You might also like!