Breaking News
 
Taslima Nasrin: দু'দশক পর কলকাতায় তসলিমা! সাদা-লালপাড় শাড়িতে আবেগঘন প্রত্যাবর্তন Militant Arrested in Bardhaman: মুখ্যমন্ত্রী শুভেন্দুকে নিশানা? বর্ধমানে এসটিএফের জালে সন্দেহভাজন জইশ জঙ্গি Birbhum Gold and Cash Recovery: মিনারের বাড়িতে সাড়ে ২৮ কোটি ও সোনা উদ্ধারের নেপথ্যে টুলু? ডিসিআর কারবারে রাজস্ব ক্ষতির অভিযোগে তদন্ত অব্যাহত CM Suvendu Adhikari: প্রথমবার বড়া খানায় মুখ্যমন্ত্রী, পুলিশ কর্মীদের সঙ্গে সময় কাটিয়ে দিলেন আস্থার বার্তা Rashtrapati Bhavan: ১ ও ৮ আগস্ট 'চেঞ্জ অফ দ্য গার্ড' অনুষ্ঠিত হবে না রাষ্ট্রপতি ভবনে Mamata Banerjee: তৃণমূল কংগ্রেস সংক্রান্ত বিবাদে দ্রুত সিদ্ধান্ত নিক নির্বাচন কমিশন, বিরোধী গোষ্ঠীকে আর সময় দেওয়া উচিত নয়, মমতা বন্দ্যোপাধ্যায়

 

West Bengal

2 years ago

Hooghly Khanakul:খানাকুলে বিজেপির উপপ্রধানের উপর হামলা, অভিযুক্ত তৃণমূল কংগ্রেস

Attack on BJP vice president in Khanakul, Trinamool Congress accused
Attack on BJP vice president in Khanakul, Trinamool Congress accused

 

হুগলি, ২০ মে : হুগলির খানাকুলে বিজেপির উপপ্রধানের উপর হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। খানাকুলের রাজহাটী ১ পঞ্চায়েতের বিজেপি উপপ্রধান তপন বাগের উপর হামলা হয়েছে বলে অভিযোগ। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ স্থানীয় বিজেপি নেতৃত্বের।

তপন বলেন, ‘‘রাত সাড়ে ১০টা নাগাদ যখন বাড়ি ফিরছিলাম তখন তৃণমূলের হার্মাদ বাহিনী আমার উপর চড়াও হয়। তার পর আমাকে মারধর করে। ছুরি দিয়ে মাথায় আঘাত করে। মাথায় আটখানা সেলাই পড়েছে।’’ শুধু তাঁকে নয়, তাঁর সঙ্গে থাকা আরও কয়েক জনকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন তপন। দু'টি ঘটনাকে কেন্দ্র করে থমথমে এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে পুলিশ। হামলার ঘটনার সঙ্গে কারা জড়িত, খুঁজছে পুলিশ।


You might also like!