Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Top Kolkata Schools in Rankings: প্রকাশ পেল অ্যানুয়াল এডুকেশন ওয়ার্ল্ড ইন্ডিয়া স্কুল র‍্যাঙ্কিং

Top Kolkata Schools in Rankings
Top Kolkata Schools in Rankings

 

কলকাতা  : প্রকাশ পেল অ্যানুয়াল এডুকেশন ওয়ার্ল্ড ইন্ডিয়া স্কুল র‍্যাঙ্কিং ২০২৩-২০২৪। বিভিন্ন বিভাগে সেরা দশে এই শহরের বেশ কয়েকটি স্কুলের নাম রয়েছে। ডে স্কুল, বোর্ডিং স্কুল, আন্তর্জাতিক স্কুল, সরকারি স্কুল, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য স্কুল এবং সমাজসেবামূলক স্কুল (ফিলানথ্রপি), ইত্যাদির মধ্যে সমীক্ষা করে মূল্যায়ন করা।

ভারতের রাজ্য সরকারি স্কুলগুলির মধ্যে সেরা ১০-এ কলকাতার যে স্কুলের নাম উঠেছে, তা হল যাদবপুর বিদ্যাপীঠ। দেশব্যাপী ৮ নং স্থান পেয়েছে। ভারতের ফিলানথ্রপি স্কুলের মধ্যে সেরা ১০-এ কলকাতার ফিউচার হোপ স্কুল, দেশের মধ্যে ৭ নং স্থানে।

গার্লস ডে স্কুলের মধ্যে সেরা দশে কলকাতার মডার্ন হাই স্কুল ফর গার্লস সারা দেশে ৩ নম্বরে স্থান পেয়েছে। সুশীলা বিড়লা গার্লস স্কুল দেশব্যাপী ১০ নম্বরে স্থান পেয়েছে। বয়েজ ডে স্কুলের মধ্যে সেরা দশে কলকাতার ময়রা স্ট্রিটের বিড়লা হাই স্কুল দেশব্যাপী ৩ নম্বরে রয়েছে। পার্ক সার্কাসের ডন বস্কো স্কুল দেশব্যাপী ৬ নং স্থান পেয়েছে। এমসি কেজরিওয়াল বিদ্যাপীঠ সারা দেশে ৭ নম্বরে রয়েছে, এই স্কুলটি যদিও হাওড়ায়। ভিনটেজ-লেগ্যাসি গার্লস ডে স্কুলের মধ্যে কলকাতার লা মার্টিনিয়ার ফর গার্লস দেশব্যাপী র‍্যাঙ্কি-এ ৩ নম্বরে রয়েছে। লরেটো হাউস, মিডলটন দেশব্যাপী ৪ নং স্থানে রয়েছে।

You might also like!