Breaking News
 
Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর CM Suvendu Adhikari: কৃষকদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা শুভেন্দুর, আলু রপ্তানিতে ছাড় থেকে ক্ষতিপূরণ, জানুয়ারিতে চালু ‘ভরসা’ প্রকল্প

 

After Trinamool leader's brother's murder: তৃণমূল নেতার ভাই খুনের পর বড়ঞায় রাতভর তল্লাশি, গ্রেফতার ২

TMC Flag (Symbolic Picture)
TMC Flag (Symbolic Picture)

 

মুর্শিদাবাদ, ২৯ মে: তৃণমূল নেতার ভাই আমির শেখকে খুনের দায়ে রবিবার রাতে পাঁপড়দহ গ্রাম থেকে দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ধৃতদের নাম সফিরুল বাশার ও বিরাজ আলম, সম্পর্কে বাবা-ছেলে। ভর সন্ধেবেলা মুর্শিদাবাদে তৃণমূল নেতার ভাই খুন হওয়ার পর রাতেই পুলিশের জালে ধরা পড়ল দু’জন। পুলিশের দাবি, তারাই তৃণমূল নেতার ভাইকে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত। ধৃতরা তৃণমূল কর্মী বলে এলাকায় পরিচিত।

এর পাশাপাশি রবিবার রাতভর গ্রামে তল্লাশি চালায় বড়ঞা থানার পুলিশ। তাতে উদ্ধার হয়েছে অন্তত ২ বালতি তাজা বোমা। যার সংখ্যা তিরিশের বেশি বলে জানা যাচ্ছে। ফলে এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। তবে গ্রামবাসীদের নিরাপত্তায় মোতায়েন পুলিশ।

রবিবার সন্ধেয় বড়ঞা থানা এলাকার পাঁপড়দহ গ্রামের বাসিন্দা আমির শেখ মসজিদ থেকে নমাজ পড়ে বেরিয়ে বাড়ির দিকে রওনা হয়েছিলেন। সেসময়ই এক জায়গায় অন্ধকারের মধ্যে দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে পরপর ৮ থেকে ১০ টি বোমা ছোঁড়ে বলে অভিযোগ। বিকট শব্দ পেয়ে গ্রামবাসীরা ছুটে গেলে দুষ্কৃতীরা মাঠ দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা রক্তাক্ত আমিরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। মৃত আমির সম্পর্কে স্থানীয় পঞ্চায়েত সদস্যের তুতো ভাই। সোমবার সকালেও গ্রামে চাপা আতঙ্ক। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, মৃত আমিরের সঙ্গে কারও কোনও গণ্ডগোল ছিল না। নমাজ পড়ে বাড়ি ফেরার সময় তাঁকে এমন নৃশংসভাবে খুনের পিছনে জনৈক আপেল, কাজল, সিদ্দিকদের নাম বলছেন তাঁরা। এদের কঠোর শাস্তির দাবি তুলেছেন গ্রামবাসীরা।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…