West Bengal

2 years ago

West Bengal Panchayat Election 2023:১৪৪ ধারার নির্দেশ পেয়ে ভাঙড়ে কড়া প্রশাসন, বসল পুলিশ কিয়স্ক

Strict administration after receiving the order of section 144
Strict administration after receiving the order of section 144

 

ভাঙড় (দক্ষিণ ২৪ পরগনা), ১২ জুন : ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বের বাকি দিনগুলি শান্তিপূর্ণ রাখতে মনোনয়ন কেন্দ্রের এক কিলোমিটারের মধ্যে ১৪৪ ধারা প্রয়োগ করার নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। সেই নির্দেশ মতোই দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে নিরাপত্তা বলয় আরও শক্ত করেছে পুলিশ-প্রশাসন। ভাঙড় ২ নম্বর ব্লকের বিডিও অফিসের বাইরে বসানো হয়েছে অস্থায়ী পুলিশ কিয়ক্স। ভিতরে বাঁশের ব্যারিকেড। সোমবার সকাল প্রশাসনকে আরও তৎপর হতে দেখা গিয়েছে।

গত শুক্রবার থেকে পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব শুরু হয়েছে। কিন্তু, মনোনয়ন পত্র জমা দেওয়াকে ঘিরে দক্ষিণ ২৪ পরগনা-সহ নানা জেলায় অশান্তি হয়েছে। এরই প্রেক্ষিতে মনোনয়ন কেন্দ্রের এক কিলোমিটারের মধ্যে ১৪৪ ধারা প্রয়োগ করার নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। এদিকে, সোমবার মনোনয়ন পর্ব শুরু হওয়ার আগে ভাঙড়ে ‘শান্তির বার্তা’ দিয়েছে তৃণমূল।





You might also like!