Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Abhishek Banerjee on Governor: অভিষেকের থেকে পালিয়ে বাঁচছেন, রাজ্যপালের সফর নিয়ে কটাক্ষ মন্ত্রীর

Abhishek Banerjee on Governor
Abhishek Banerjee on Governor

 

গ্যাংটক, ৫ অক্টোবর  : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দুপুরের পর রাজভবন অভিযান তৃণমূলের। তার অনেক আগেই উত্তরবঙ্গে পৌঁছে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। যদিও তা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে জোড়াফুল শিবির।

লাগাতার ভারী বৃষ্টি এবং সিকিমে মেঘভাঙা বৃষ্টিতে নাজেহাল অবস্থা। বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে উত্তরবঙ্গে। সেখানকার পরিস্থিতি পরিদর্শন করতেই গিয়েছেন বলে জানিয়েছেন রাজ্যপাল।

প্রাপ্য বকেয়ার দাবিতে দিল্লির ধর্না-কর্মসূচি থেকেই রাজভবন অভিযানের ডাক দিয়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক। বৃহস্পতিবার দুপুরে ১ লক্ষ লোকজন এবং বঞ্চিতদের চিঠি নিয়ে রাজভবনের উদ্দেশে রওনা দেবে তৃণমূল। রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে প্রতিমন্ত্রী পালাচ্ছেন, রাজ্যপালও পালাচ্ছেন। গরিব মানুষের হকের টাকা চাইতে যাচ্ছেন অভিষেক। তাঁকে হেনস্থা করা হচ্ছে। জবাব দিতে পারবেন না বলেই পালাচ্ছেন।" রাজ্যপালকে পর্যটক বলেও উল্লেখ করেন তিনি।

লাগাতার ভারী বৃষ্টি এবং সিকিমে মেঘভাঙা বৃষ্টিতে বাঁধ ভাঙার প্রভাব পড়ছে উত্তরবঙ্গের একাধিক এলাকায়। প্রাকৃতিক বিপর্যয়ে এই মুহূর্তে বিচ্ছিন্ন হয়ে পড়েছে কালিম্পং-সিকিম।


You might also like!