West Bengal

2 years ago

Siliguri:কার্শিয়াং থেকে শিলিগুড়িতে আসার পথে দুর্ঘটনার কবলে যাত্রীবোঝাই সরকারি বাস

A government bus carrying passengers met with an accident on its way from Karshiang to Siliguri
A government bus carrying passengers met with an accident on its way from Karshiang to Siliguri

 

শিলিগুড়ি, ১২ ডিসেম্বর : কার্শিয়াং থেকে শিলিগুড়িতে আসার পথে রোহিনীর কার্গিল দারা এলাকায় দুর্ঘটনার কবলে যাত্রীবোঝাই সরকারি বাস। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে ।

জানা গিয়েছে, কার্শিয়াং থেকে সমতলে নামার সময় কার্গিল দারা এলাকায় হঠাৎই বাসের ব্রেক ফেল হয়ে যায়। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একেবারে খাদের কিনারে চলে যায়। সেখানেই বাসটি আটকে পড়ে। প্রাণ বাঁচাতে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। সেই সময় এক শিশু ও এক ব্যক্তি চোট পান। দু’জনকে কার্শিয়াং হাসপাতালে পাঠানো হয়। জানা গেছে, এদিন বাসে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। শিলিগুড়ি যাওয়ার পথে হঠাৎই ব্রেক ফেল হয়ে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। যদিও দুর্ঘটনার পরই যাত্রীদের কোনওরকমে বাস থেকে নামানো হয়’ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।


You might also like!