West Bengal

2 years ago

Cooch Behar:দেওয়ানহাটে বোর্ড গঠনের আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে ৪ পঞ্চায়েত সদস্য

4 panchayat members left Trinamool and joined BJP before the formation of Dewanhat board
4 panchayat members left Trinamool and joined BJP before the formation of Dewanhat board

 

দেওয়ানহাট, ১১ আগস্ট  : বোর্ড গঠনের আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন কোচবিহার-১ ব্লকের জিরানপুর গ্রাম পঞ্চায়েতের চার সদস্য।

জানা গেছে, শুক্রবার সকালে দলের জেলা সভাপতি সুকুমার রায় চারজনের হাতে দলীয় পতাকা তুলে দেন। এই চারজন হলেন পূজা দেবী বর্মন, গোকুল রাজভর, পুষ্পেন সিংহ ও মনিকা বর্মন। এতে ১৪টি আসন বিশিষ্ট এই পঞ্চায়েতের ক্ষমতা কাদের দখলে যাবে, তা নিয়ে প্রশ্ন উঠছে।


You might also like!