Breaking News
 
Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর CM Suvendu Adhikari: কৃষকদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা শুভেন্দুর, আলু রপ্তানিতে ছাড় থেকে ক্ষতিপূরণ, জানুয়ারিতে চালু ‘ভরসা’ প্রকল্প

 

Bike accident in Islampur:ইসলামপুরে পৃথক দুটি বাইক দুর্ঘটনায় মৃত ২ যুবক

Bike accident in Islampur
Bike accident in Islampur

 

ইসলামপুর, ৪ জুন  : শনিবার রাতে ইসলামপুরে পৃথক দুটি বাইক দুর্ঘটনায় মৃত্যু হল ২ যুবকের। প্রথম ঘটনাটি ইসলামপুর থানার শ্রীকৃষ্ণপুর এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক যুবকের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম গৌরব মিত্র। বয়স আনুমানিক ২১ বছর। বাড়ি ইসলামপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের হাসপাতাল পাড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শ্রীকৃষ্ণপুর ওভার ব্রিজের পাশে পকেট রোড ধরে বাইক নিয়ে শিলিগুড়ির দিকের জাতীয় সড়কে উঠছিলেন তিনি। সেইসময় কোনও ছোট গাড়ির সঙ্গে তাঁর বাইকের সংঘর্ষ হয়। এতে যুবক গুরুতর জখম হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

অন্যদিকে, শনিবার রাতে ইসলামপুর থানার দাড়িভিট সংলগ্ন এলাকায় আরেকটি বাইক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহম্মদ রাজা এবং দুলাল সিংহ নামে দুই যুবক জখম অবস্থায় ঘটনাস্থলেই পড়ে ছিলেন। খবর পেয়ে পুলিশ পৌঁছে ওই দুই যুবককে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসা চলাকালীন মহম্মদ রাজা নামে ওই যুবকের মৃত্যু হয়। মৃত যুবকের আনুমানিক বয়স ২৭ বছর। বাড়ি ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের তেলিভিটা এলাকায়। দুটি ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…