Breaking News
 
Assam polls 2026: অসমে বিজেপির প্রথম প্রার্থিতালিকা প্রকাশ, জালুকবাড়ি থেকে ফের লড়বেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা Mamata Banerjee: ‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চলছে!’ অফিসারদের ভিন্‌রাজ্যে পাঠানো নিয়ে কমিশনকে তোপ মমতার West Bengal Assembly Election: পানিহাটিতে হাই-ভোল্টেজ লড়াই! তৃণমূলের দুর্গে বিজেপির বাজি ‘অভয়া’র মা, কোন দিকে ঘুরবে জনমত? West Bengal Assembly Election: ১৩ আইপিএস-এর বিদায় ঘণ্টা বাজল! কিন্তু ভোটের ময়দানে বিধাননগর ও শিলিগুড়িতে কেন পুরনো মুখেই ভরসা? West Bengal Assembly Election: শুভেন্দুর ভবানীপুর সফরে ‘গো ব্যাক’ ধ্বনি! পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে থানা ঘেরাও বিরোধী দলনেতার West Bengal Assembly Election:ভাঙড়ে ফের রক্তপাত! নিভৃত এলাকায় বোমা তৈরির সময় বিপত্তি, বিস্ফোরণে উড়ে গেল চাল

 

Tripura

9 months ago

Nazrul Jayanti: যথাযোগ্য মর্যাদায় তেলিয়ামুড়ায় নজরুল জন্মজয়ন্তী উদযাপিত

Nazrul Jayanti celebration
Nazrul Jayanti celebration

 

তেলিয়ামুড়া (ত্রিপুরা), ২৬ মে  : ত্রিপুরা সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে এবং খোয়াই জেলা শিক্ষা আধিকারিকের কার্যালয়ের ব্যবস্থাপনায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন করা হল।

প্রত্যেক বছরের ন্যায় এবছরও যথাযোগ্য মর্যাদায় ত্রিপুরার বিভিন্ন প্রান্তে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এর জন্মজয়ন্তী উদযাপন করা হচ্ছে। ত্রিপুরা সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলা কেন্দ্র তথা টাউন হল প্রাঙ্গনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয় সোমবার।

এদিনের এই অনুষ্ঠান প্রদীপ প্রজ্বালন ও কবির প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে সূচনা করা হয়। এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্যসচেতক তথা তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যানী সাহা রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৭ কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকি দাস চৌধুরী, ত্রিপুরা সরকারের বুনিয়াদি ও মধ্যশিক্ষা অধিকারের অধিকর্তা নৃপেন্দ্র চন্দ্র শর্মা, তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, পুর পরিষদের ভাইস চেয়ারম্যান মধুসূদন রায়, তেলিয়ামুড়া শহরের বিশিষ্ট সমাজসেবী অচিন্ত ভট্টাচার্য, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান নির্মল সূত্রধর সহ অন্যান্যরা।

এদিনের এই অনুষ্ঠানে তেলিয়ামুড়া মহুকুমা সহ খোয়াই জেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা কবির জীবন কাহিনীর ওপর বিভিন্ন আলোচনা, আবৃত্তি, সংগীত ও নাট্য পরিবেশন করা হয়। এই অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা কবি নজরুলের মানবতাবাদ, সাম্যবাদ ও বিদ্রোহী চেতনার গভীর তাৎপর্য অনুধাবন করতে সক্ষম হয়।

এদিনের অনুষ্ঠানের আগে ত্রিপুরা সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে চিত্রাঙ্গদা কলাকেন্দ্রে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিন সকালে তেলিয়ামুড়ার বনেদি বিদ্যালয় কবি নজরুল বিদ্যাভবন দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের উদ্যোগেও বিদ্যালয় প্রাঙ্গনে কবির প্রতিকৃতিতে মাল্যদান করা সহ এক সংক্ষিপ্ত অনুষ্ঠান হয়। পরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয়।

You might also like!