Breaking News
 
Naseer Speaks: নিট আন্দোলনে সরব নাসিরুদ্দিন শাহ, পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে বললেন— ‘লড়াই চালিয়ে যান, আমরা আপনাদের সঙ্গে আছি’ NEET Paper Leak: ‘শিক্ষার্থীরাই প্রথম’, নিট ইস্যুতে সংসদে মুখোমুখি আলোচনার বার্তা রিজিজুর Madan Mitra Son's News: শিবির বদলের আবহেই ইডি তলব! পুর নিয়োগ দুর্নীতিতে সিজিও কমপ্লেক্সে মদনপুত্র CM Suvendu Adhikari: ‘ঝগড়া নিজেরা মেটান, মুখ্যমন্ত্রী তো বসে নেই’,বিরোধী দলনেতা নিয়ে মুখ খুললেন শুভেন্দু TMC 21 July Controversy: ‘আড়াই হাজার লোক নিয়ে বড় বড় কথা’, অভিষেককে নিশানা করে পালটা আক্রমণ মুখ্যমন্ত্রীর, বিস্ফোরক দিলীপ ঘোষ 21 July Kalyan Banerjee: ‘একুশের সভায় লোক দেখেই আমার সঙ্গে দুর্ব্যবহার’, মমতাকে নিশানা করে বিস্ফোরক পোস্ট কল্যাণের

 

Technology

3 years ago

Browser:ব্রাউজারের বাজারে কে এগিয়ে গুগল ক্রোম, সাফারি না ফায়ারফক্স

Google Crome
Google Crome

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চলতি বছরের এপ্রিল পর্যন্ত ৬৬ দশমিক ১৩ শতাংশ শেয়ার নিয়ে বৈশ্বিক ব্রাউজার বাজারের শীর্ষে রয়েছে গুগল ক্রোম। ওয়েব বিশ্লেষণ প্রতিষ্ঠান স্ট্যাটকাউন্টারের এক পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে। গত বছর অ্যাপলের সাফারি ব্রাউজারকে ছাড়িয়ে দ্বিতীয় জনপ্রিয় ডেস্কটপ ব্রাউজার হিসেবে স্থান পেয়েছিল মাইক্রোসফট এজ। তবে এ বছরের নতুন তথ্য অনুসারে, অ্যাপলের সাফারি আবারও দ্বিতীয় স্থান ফিরে পেয়েছে।

এপ্রিল পর্যন্ত তথ্যে দেখা যায়, কম্পিউটারে ব্যবহৃত ব্রাউজারে ৬৬ দশমিক ১৩ শতাংশ শেয়ার নিয়ে শীর্ষে রয়েছে গুগল ক্রোম। এরপর ১১ দশমিক ৮ শতাংশ শেয়ার নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে অ্যাপলের সাফারি। ১১ শতাংশ শেয়ার নিয়ে এরপরই রয়েছে মাইক্রোসফট এজ। ফায়ারফক্স, অপেরা ও ইন্টারনেট এক্সপ্লোরারের শেয়ার যথাক্রমে ৫ দশমিক ৬৫ শতাংশ, ৩ দশমিক শূন্য ৯ শতাংশ ও শূন্য দশমিক ৫৫ শতাংশ।২০২২ সালের ফেব্রুয়ারির তথ্য অনুযায়ী, মাইক্রোসফট এজ ও সাফারি ব্রাউজারের থেকেও তালিকার ওপরে অবস্থান ছিল ফায়ারফক্সের। তবে এখন ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে ফায়ারফক্স। বলা হচ্ছে, মাইক্রোসফট এজের জনপ্রিয়তা বৃদ্ধির অন্যতম একটি কারণ হলো এআইভিত্তিক বিং সার্চ ইঞ্জিনের ব্যবহার।

গুগল ক্রোম ব্রাউজার সর্বাধিক শেয়ার নিয়ে শীর্ষে থাকলেও গত বছরের এপ্রিলের তুলনায় এ বছরের এপ্রিলে শেয়ার কমেছে দশমিক ৫১ শতাংশ। গত বছর এপ্রিলে গুগল ক্রোমের শেয়ার ছিল ৬৬ দশমিক ৬৪ শতাংশ।


You might also like!