Technology

1 hour ago

Online Shopping Offer: ফ্লিপকার্ট GOAT সেল আসছে! স্মার্টফোন থেকে ল্যাপটপ—বড় ছাড়ে কেনাকাটার সূবর্ণ সুযোগ

Flipkart GOAT Sale Gadget Deals
Flipkart GOAT Sale Gadget Deals

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  অনলাইন শপিং এখন দৈনন্দিন জীবনের অন্যতম ভরসা। আর সেই অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় করে তুলতে বছরে একাধিকবার বিশেষ সেলের আয়োজন করে বিভিন্ন ই-কমার্স সংস্থা। এবার গ্রাহকদের জন্য GOAT Sale নিয়ে আসছে ফ্লিপকার্ট। নতুন স্মার্টফোন, ল্যাপটপ বা অন্যান্য ইলেকট্রনিক্স কেনার পরিকল্পনা থাকলে এই সেল হতে পারে সাশ্রয়ের ভালো সুযোগ।

সংস্থার ঘোষণা অনুযায়ী, এবারের সেলে অ্যাপল, স্যামসাং, গুগল, মটোরোলা, নাথিং, ভিভো, অপ্পো, রিয়েলমি এবং পোকোর মতো জনপ্রিয় ব্র্যান্ডের একাধিক ডিভাইসে আকর্ষণীয় মূল্যছাড় মিলবে। নির্বাচিত পণ্যে থাকছে অতিরিক্ত ব্যাঙ্ক অফার, এক্সচেঞ্জ বোনাস এবং নো-কস্ট ইএমআইয়ের সুবিধাও। শুধু স্মার্টফোন নয়, ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্টওয়াচ, ওয়্যারলেস ইয়ারবাড, অডিও ডিভাইস এবং বিভিন্ন মোবাইল অ্যাক্সেসরিজেও বিশেষ ছাড়ের ঘোষণা করেছে সংস্থা। ফলে প্রযুক্তিপ্রেমীদের জন্য একাধিক পণ্য কম দামে কেনার সুযোগ তৈরি হতে চলেছে।


ফ্লিপকার্ট জানিয়েছে, ১৩ জুলাই থেকে সাধারণ গ্রাহকদের জন্য GOAT Sale শুরু হবে। তবে Flipkart Plus সদস্যরা এক দিন আগেই, অর্থাৎ ১২ জুলাই থেকেই সেলের অফারগুলির সুবিধা নিতে পারবেন। যদিও সেল কতদিন চলবে, সে বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তাই যাঁরা এই সেলে কেনাকাটার পরিকল্পনা করছেন, তাঁদের আগে থেকেই পছন্দের পণ্যের তালিকা তৈরি করে রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এতে ভালো অফার হাতছাড়া হওয়ার সম্ভাবনাও কম থাকবে। 

You might also like!