Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

Technology

2 years ago

OPPO A60 ফোনের স্পেসিফিকেশন, শীঘ্রই হতে পারে লঞ্চ

OPPO A60
OPPO A60

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃওপ্পো শীঘ্রই বাজারে আনতে চলছে তাদের A-সিরিজের পরবর্তী স্মার্টফোন। বলা হচ্ছে, এই সাশ্রয়ী মূল্যের হ্যান্ডসেটটিকে Oppo A60 নামে লঞ্চ করা হবে। কোম্পানি যদিও এই ফোনটির সর্ম্পকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু প্রকাশ করেনি। তবে এখন ফোনটি গুগল প্লে কনসোল (Google Play Console) ডেটাবেসে উপস্থিত হয়েছে, যা এর চিপসেট, মেমরি এবং ডিসপ্লে সহ নানা স্পেসিফিকেশন প্রকাশ করেছে।

OPPO A60 এর গুগল প্লে লিস্টিং

গুগল প্লে কনসোলে এই OPPO ফোনটি OP5AE7L1 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে।

গুগল প্লে কনসোলের লিস্টিং অনুযায়ী এই স্মার্টফোনে 8GB RAM দেওয়া হবে।

লিস্টিং অনুযায়ী এই ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড সিস্টেম Android 14 সহ লঞ্চ করা হবে।

লিস্টিং থেকে জানা তথ্য অনুযায়ী OPPO A60 ফোনে Qualcomm Snapdragon 680 চিপসেট দেওয়া হবে। ফলে এটি একটি 4G Phone হতে চলেছে।

এই ফোনে অক্টাকোর প্রসেসর সহ 4 2.4GHz Cortex A73 কোর এবং 4 1.9GHz Cortex A53 কোর যোগ করা হবে।

গুগল প্লে কনসোলের মাধ্যমে প্রকাশ্যে আসা লিস্টিং অনুযায়ী গ্রাফিক্সের জন্য এই ফোনে Adreno 610 GPU দেওয়া হবে।

OPPO A60 স্মার্টফোনে পাঞ্চ-হোল ডিসপ্লে এবং 720 x 1604 পিক্সেল রেজোলিউশন ডিসপ্লে সহ লঞ্চ করা হবে। এতে 320DP পিক্সেল ডেনসিটি রয়েছে।

OPPO A60 এর সম্ভাব্য দাম

গুগল প্লে কনসোলের মাধ্যমে প্রকাশ্যে আসা স্পেসিফিকেশন দেখে মনে করা হচ্ছে OPPO A60 ফোনটি বাজেট স্মার্টফোন হতে চলেছে। OPPO এই ফোনটি ভারতে 15 হাজার টাকা দামে লঞ্চ করা হতে পারে। এই ফোনের বেস ভেরিয়েন্টের দাম প্রায় 12,999 টাকা এবং 8GB RAM ভেরিয়েন্টের দাম প্রায় 14,999 টাকা রাখা হতে পারে।


You might also like!