Technology

1 hour ago

Aadhaar Security: আপনার অজান্তেই ব্যবহার হচ্ছে আধার? কয়েক মিনিটেই জেনে নিন অপব্যবহারের সত্যতা

Aadhaar Security Check
Aadhaar Security Check

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  আধার কার্ড এখন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। সরকারি প্রকল্পের সুবিধা থেকে শুরু করে ব্যাঙ্কিং পরিষেবা, মোবাইল সিম, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা হোটেলে চেক-ইন—প্রায় সব ক্ষেত্রেই আধার নম্বরের প্রয়োজন হয়। আর এই কারণেই সাইবার প্রতারকদের নজরও থাকে আধারের উপর। আপনার অজান্তে কেউ আধার নম্বর ব্যবহার করলে আর্থিক প্রতারণা বা পরিচয় চুরির মতো সমস্যার মুখে পড়তে হতে পারে। তাই সময়ে সময়েই আধারের ব্যবহার সংক্রান্ত তথ্য যাচাই করা জরুরি।

তবে চিন্তার কারণ নেই। আধার কার্ড কোথায় এবং কখন ব্যবহার হয়েছে, তা জানার সুযোগ দিয়েছে সরকার। ‘myAadhaar’ পোর্টালের ‘অথেন্টিকেশন হিস্ট্রি’ অপশনের মাধ্যমে সহজেই দেখা যায় আধারের সাম্প্রতিক ব্যবহার সংক্রান্ত তথ্য। সেখানে লগ-ইন করে নির্দিষ্ট সময়সীমা নির্বাচন করলে আধার অথেন্টিকেশনের সম্পূর্ণ হিস্ট্রি দেখা সম্ভব। যদি কোনও অচেনা বা সন্দেহজনক ব্যবহার নজরে আসে, তাহলে দ্রুত  প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত। নিয়মিত এই তথ্য পরীক্ষা করলে আধারের অপব্যবহারের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। জেনে নিন পদ্ধতি। 

১. চলে যান আধারের অফিসিয়াল ওয়েবসাইটে।

২. যে নম্বরটি আধার কার্ডে লিংক করা সেটি দিয়ে লগ ইন করুন।

৩. চলে যান ‘অথেন্টিকেশন হিস্ট্রি’ অপশনে। সেখানেই বেছে নিন আপনি কতটা সময়ের কার্যকলাপ 

দেখতে চান।

৪. এরপরই আপনার সামনে ট্রানজাকশানের বিবরণ খুলে যাবে।

যদি দেখেন অন্য কেউ কার্ডটি ব্যবহার করছে, তাহলে কী করবেন?

১. ফোন করুন আধারের হেল্পলাইন ১৯৪৭-এ।

২. ইমেলে অভিযোগ জানাতে পারেন। আইডি- help@uidai.gov.in.

এই ধরণের কার্যকলাপ থেকে বাঁচতে বায়োমেট্রিক লক করাই আদর্শ। এরজন্য আপনাকে UIDAI-এর ওয়েবসাইটে ঢুকে যেতে হবে লক/আনলক বায়োমেট্রিক সেকশনে। সেখানে ভারচুয়াল আইডি, নাম, পিন কোড দিতে হবে। এরপর রেজিস্টার্ড নম্বরে একটি ওটিপি যাবে। সেটি নির্দিষ্ট জায়গায় দিলেই কাজ শেষ। 


You might also like!