Breaking News
 
Mamata Banerjee:ধর্নামঞ্চে হইচই, মাইক্রোফোনে নির্দেশ মমতার —‘দোষীকে হাতেনাতে ধরুন, পুলিশকে দিন’ Chandrima Bhattacharya: ‘মহিলাদের কণ্ঠরোধ করার চেষ্টা করবেন না!’ জ্ঞানেশ বনাম চন্দ্রিমা তরজায় উত্তপ্ত কক্ষ, উত্তাল রাজনীতি Gautam Gambhir: ‘এই ট্রফি রাহুল আর ভিভিএস-এর জন্য!’ দুঃসময়ে পাশে থাকায় জয় শাহকে বিশেষ কৃতজ্ঞতা ভারত কোচের SIR : SIR-এ ব্রাত্য বৈধ ভোটাররা! কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জোরালো সওয়াল, শুনানির অপেক্ষায় দেশ Military Drill:আকাশ-বাতাস কাঁপিয়ে গর্জে উঠল মার্কিন রণতরী! কিমের ডেরার কাছে ট্রাম্পের বিরাট যুদ্ধ মহড়া, ঘনাচ্ছে বিপদের মেঘ Rahul Gandhi: সিপিএম মানেই কি বিজেপির বি-টিম? রাহুলের ‘CJP’ তত্ত্বে তোলপাড় রাজনৈতিক মহল, তুঙ্গে বিতর্ক

 

Technology

3 months ago

New WhatsApp Feature: সবাই জানবে আপনার মুড! WhatsApp নিয়ে এলো আকর্ষণীয় আপডেট

New WhatsApp Feature
New WhatsApp Feature

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ইউজারদের সুবিধা মাথায় রেখে নিয়মিত নতুন ফিচার আনার চেষ্টা করছে জুকারবার্গের WhatsApp। এবার ‘About’ ফিচারে এসেছে বড় ধরনের পরিবর্তন। ইনস্টাগ্রামের নোটের মতো ফিচার এখন হোয়াটসঅ্যাপেও থাকবে, যা ব্যবহারকারীদের আকর্ষণ করবে বলে মনে করছে সংস্থা। 

কাজ হোক বা ব্যক্তিগত আলোচনার জন্য, সব ক্ষেত্রেই এখন ভরসার নাম হোয়াটসঅ্যাপ। প্রায় সবাই এই অ্যাপ ব্যবহার করছেন। তাই সংস্থা প্রতিনিয়ত নতুন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে অ্যাপকে আরও আকর্ষণীয় করার চেষ্টা করছে। হোয়াটসঅ্যাপে আগেই ‘অ্যাবাউট’ ফিচার ছিল, তবে এবার সেটিকে সম্পূর্ণ নতুনভাবে সাজানো হয়েছে। এর আগে ইনস্টাগ্রাম ও ফেসবুকে নোট ফিচার ছিল—যেখানে ব্যবহারকারীরা তাদের মুড বা দিনভর মাথায় ঘুরে থাকা গান শেয়ার করতে পারতেন, যা প্রোফাইল ছবির উপরের দিকে বাবলের মধ্যে দেখা যায়। এবার ঠিক এমনই ফিচার হোয়াটসঅ্যাপেও এসেছে। 

সংস্থার তরফে জানানো হয়েছে এবার হোয়াটসঅ্যাপেও এভাবে মনের কথা প্রকাশ করতে পারবেন ব্যবহারকারীরা। অনেকক্ষেত্রেই ব্যস্ততার মাঝে মেসেজ দেখার সময় হয় না। সেক্ষেত্রে ‘অ্যাবাউটে’ তা লিখে দিলেই সকলে বুঝতে পারবেন তিনি ব্যস্ত। পাশাপাশি ভাবনা-চিন্তাও ভাগ করে নিতে পারবেন সেখানেই। জানা গিয়েছে, প্রোফাইল ছবির উপরে বাবলের মধ্যেই দেখা যাবে আপনার ‘অ্যাবাউট’। তবে চ্যাটের ভিতরে ঢুকলেই তা দেখা যাবে। অ্যাবাউটে ক্লিক করে কেউ চাইলে রিপ্লাইও করতে পারবেন। 

কীভাবে অ্যাবাউটে লিখবেন?

১. প্রথমে হোয়াটসঅ্যাপ খুলুন।

২. প্রোফাইল ছবিতে ক্লিক করুন। খুলে যাবে অ্যাবাউট সেকশন। সেখানে যা জানাতে চান, তা লিখুন।

৩. যাকে বা যাদের বিষয়টা জানাতে চান, তাঁদের বেছে নিন। কতক্ষণ ‘অ্যাবাউট’ ভিসবল হবে তা বেছে নিন। ব্যস, আপনার কাজ শেষ। 

You might also like!