Breaking News
 
21 July Shahid Diwas: ২১ জুলাইয়ের ফাইল খুলতেই বিস্ফোরক দাবি! ‘উসকানি ছাড়াই গুলি’, কমিশনের রিপোর্ট পড়লেন শুভেন্দু CJP leaders meet Nadda: নাড্ডার সঙ্গে মুখোমুখি বৈঠক, দাবিদাওয়া নিয়ে আলোচনার আশ্বাস; সংসদ চত্বর থেকে সরানো হল বিক্ষোভকারীদের Sukhendu Sekhar Roy Oath: বাঙালি ঐতিহ্যের বার্তা সংসদে! রাজ্যসভায় বাংলায় শপথ সুখেন্দুশেখর রায়ের Dilip Ghosh: পঞ্চায়েতে বড় নিয়োগ অভিযান, ১১ হাজার পদে চাকরির প্রক্রিয়া শুরু চলতি বছরেই, ঘোষণা মন্ত্রীর Vande Mataram Bill: ‘বন্দে মাতরম’-এর মর্যাদা রক্ষায় বড় পদক্ষেপ! জাতীয় গানের সুরক্ষায় নতুন বিল আনছে কেন্দ্র Sonam Wangchuk: সংসদে যেতে বাধা, পুলিশের কাঁদানে গ্যাস! অভিযানে যোগ দিতে চেয়ে চিঠি সোনম ওয়াংচুকের

 

Technology

3 years ago

AI in Instagram: ইনস্টাগ্রামে জুড়তে চলেছে কৃত্তিম বুদ্ধিমত্তা! জেনে নিন কি কি সুবিধা পাবেন ব্যাবহারকারীরা

Instagram Using (File Picture)
Instagram Using (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইনস্টাগ্রামেও মিলবে কৃত্তিম বুদ্ধিমত্তার কেরামতি। আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সকে (AI) কাজে লাগিয়ে নয়া চ্যাটবট শুরু করতে পারে ইনস্টাগ্রাম। অর্থাৎ আপনার যে কোনও প্রশ্নের উত্তর দেবে এআই। ইউজারদের নানাপ্রকার সুপারিশও করবে বট। কমপোজ করে দেবে আপনার মেসেজেও। আসলে চ্যাটবট নিয়ে বাজারে প্রতিযোগিতা ক্রমেই বাড়ছে। ইতিমধ্যেই ChatGPT এনে চমকে দিয়েছে ওপেন এয়ার। অল্পদিনের মধ্যেই তুমুল জনপ্রিয়তা পেয়েছে এই বট। তাদের টেক্কা দিতেই এবার এই নয়া উদ্যোগ মেটার বলে শোনা যাচ্ছে। 

নিজেদের ইচ্ছামতো চ্যাটবটের ‘চরিত্র’ বেছে নিতে পারবেন ইউজাররা। ডেভেলপার পালুজি একটি স্ক্রিনশট প্রকাশ্যে এনেছেন। সেখানেই একটি পপআপ কার্ড দেখা যাচ্ছে, যাতে স্পষ্ট যে চ্য়াটবট ফিচারটি নিয়ে কাজ শুরু করে দিয়েছে ইনস্টাগ্রাম। মোট ৩০টি এআই চরিত্রের সঙ্গে কথোপকথন চালাতে পারবেন ইউজাররা। উপরি পাওনা হল, আপনার মেসেজও কমপোজ করে দিতে পারবে এটি। অর্থাৎ প্রযুক্তির উন্নতির সবরকম সুবিধা ইউজাররা পেয়ে যাবেন।

You might also like!