Breaking News
 
Nirmala Sitharaman: ‘অন্যায়ের বিরুদ্ধে তরুণদের প্রতিবাদ স্বাভাবিক’—নিট বিতর্কে মুখ খুললেন নির্মলা, সরকারের প্রশংসায় পঞ্চমুখ অর্থমন্ত্রী BJP Protest March: ‘আরশোলা’র অরাজকতার বিরুদ্ধে দেশপ্রেমের মিছিল’, জাতীয় পতাকা হাতে কলকাতার দুই প্রান্তে বিজেপির পদযাত্রা Abhishek Banerjee: লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠকে অভিষেক, একসঙ্গে তুললেন দুই গুরুত্বপূর্ণ ইস্যু NCPI: এনডিএ বৈঠকে ডাক, শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ! বিজেপিমুখী কি এনসিপিআই সাংসদরা? CM Suvendu Adhikari: সিকিম সুড়ঙ্গ দুর্ঘটনায় নিহতদের পরিবারে স্বস্তি, চাকরি-ক্ষতিপূরণের চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী CJP Protest: ধর্মতলা অশান্তিতে বাড়ল গ্রেপ্তার, ছদ্মবেশে মিছিলে ঢোকার অভিযোগে পুলিশের জালে আরও দু’জন

 

Life Style News

3 years ago

Skin Care : ত্বকের জেল্লা ধরে রাখতে চান! পেঁপে দিয়ে বানিয়ে ফেলুন এই ফেস মাস্ক

Skin Care With Papaya
Skin Care With Papaya

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অন্দর মহল বাহির মহল সব সামলে নিজের দিকে দেখার ফুরসত মিলছে না ? অথচ সামনে অনুষ্ঠান রয়েছে , আবার পার্লারে যাবার সময় মিলছে না? চিন্তা করবেন না বাড়ির ফ্রিজে যদি এক টুকরো পাকা পেঁপে থাকে তবেই  হবে মুশকিল আসান। পাকা পেঁপে দিয়ে বানানো  এই তিনটি মাস্কই জেল্লা ফেরাবে ত্বকের। 


পেঁপে এবং অ্যালো ভেরা


ঘরোয়া উপায়ে ত্বকের যত্ন নেওয়ার কথা হলে প্রথমেই মনে আসে অ্যালো ভেরা। পেঁপের সঙ্গে মিশিয়ে নিন অ্যালো ভেরা। তার পর মিশ্রণটির প্রলেপ লাগান ত্বকে। কিছু ক্ষণ রাখুন। তার পর শুকিয়ে এলে ধুয়ে ফেলুন। নিমেশে ঝকঝকে হবে আপনার ত্বক। 


পেঁপে এবং মধু


ত্বকের মরা কোষ দূর করতে পেঁপে দারুণ উপকারী। সেই সঙ্গে ব্যবহার করতে পারেন মধু। এই দুইয়ের যুগলবন্দিতে ত্বকে ফিরবে জেল্লা। একটি পাত্রে পেঁপের টুকরো আর মধু একসঙ্গে মিশিয়ে চটকে নিন। তার পর সেই মিশ্রণটি ত্বকে লাগান। উপকার পাবেন। 


পেঁপে এবং হলুদ 

ত্বকের দেখাশোনা করতে হলুদের জুড়ি মেলা ভার। এর অ্যান্টি-অক্সিড্যান্ট ত্বকের প্রদাহ নাশ করে। হলুদ এবং পেঁপের রয়েছে বহু গুণ। ত্বকের বহু সমস্যার চটজলদি সমাধান করে এই দু’টি উপকরণ। পেঁপের সঙ্গে কিছুটা হলুদের রস মিশিয়ে খুখে মাখুন , শুকনো হলে ধুয়ে ফেলুন ভাল ফল পাবেন। 

You might also like!