Breaking News
 
Nirmala Sitharaman: ‘অন্যায়ের বিরুদ্ধে তরুণদের প্রতিবাদ স্বাভাবিক’—নিট বিতর্কে মুখ খুললেন নির্মলা, সরকারের প্রশংসায় পঞ্চমুখ অর্থমন্ত্রী BJP Protest March: ‘আরশোলা’র অরাজকতার বিরুদ্ধে দেশপ্রেমের মিছিল’, জাতীয় পতাকা হাতে কলকাতার দুই প্রান্তে বিজেপির পদযাত্রা Abhishek Banerjee: লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠকে অভিষেক, একসঙ্গে তুললেন দুই গুরুত্বপূর্ণ ইস্যু NCPI: এনডিএ বৈঠকে ডাক, শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ! বিজেপিমুখী কি এনসিপিআই সাংসদরা? CM Suvendu Adhikari: সিকিম সুড়ঙ্গ দুর্ঘটনায় নিহতদের পরিবারে স্বস্তি, চাকরি-ক্ষতিপূরণের চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী CJP Protest: ধর্মতলা অশান্তিতে বাড়ল গ্রেপ্তার, ছদ্মবেশে মিছিলে ঢোকার অভিযোগে পুলিশের জালে আরও দু’জন

 

Life Style News

3 years ago

Skin Care : শীতের সময় ত্বকের জেল্লা ধরে রাখতে বেসন ব্যবহার করছেন? জেনে নিন এর সঠিক পদ্ধতি

Right Way of besan Face Pack
Right Way of besan Face Pack

 

শীতের সময় ত্বকের জেল্লা ধরে রাখতে বেসন ব্যবহার করছেন? জেনে নিন এর সঠিক পদ্ধতি

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শীতে খুব তাড়াতাড়ি ত্বক জেল্লা হারিয়ে ফেলে, শীতের শুষ্কতার জন্য ত্বকে মরা কোষ খুব সহজের আস্তরন তৈরী করে , এই মরা কোষের আস্তরন সঠিক ভাবে ও সঠিক পদ্ধতিতে না সরানো গেলে ত্বক জেল্লা হারাতে পারে। ত্বক জৌলুস হীন ও নিষ্প্রান দেখায়। 

পুরা কাল থেকেই ত্বকের যত্নে বেসনের ব্যবহার হত, ত্বকের কালো দাগ থেকে নানান সমস্যার সমাধান রয়েছে সামান্য বেসনে। তবে এর ভুল ব্যবহারে হিতে বিপরীত হতে পারে। এটি ত্বকের জন্য অবশ্যই উপকারী কিন্তু আপনি কিভাবে ব্যবহার করছেন তার উপর এর ফলাফল নির্ভর করে।বেসন ত্বকের পিএইচ লেভেলের ভারসাম্য বজায় রাখে এবং ত্বক ভিতর থেকে পরিষ্কার করে। পাশাপাশি ত্বকের আদ্রতা নিয়ন্ত্রিত থাকে। একে বলা হয় প্রাকৃতিক স্ক্রাব, যা ত্বকের মরা চামড়া পরিষ্কার করে। এমনকি বডি ওয়াশ হিসেবেও বেসন বেশ উপকারী। বেসনে থাকে অ্যাসিড জাতীয় উপাদান, যা ত্বকের সংস্পর্শে বারবার এলে ত্বক শুষ্ক করে তোলে। তাই শীতের সময় বেসন ব্যবহারের সামান্য সাবধানতা অবলম্বন করা উচিত। 


*বেসনের ফেসপ্যাক ব্যবহারের সময় তাতে লেবুর ব্যবহার না করাই ভাল, লেবুতে থাকা অ্যাসিড আপনার ত্বকে আরও শুষ্ক করে তুলবে। 

* আপনার ত্বক যদি শুষ্ক তাহলে বেসন ব্যবহারের সময় দুধের সঙ্গে মধু, অ্যালোভেরা জেল কিংবা হলুদ মিশিয়ে ব্যবহার করতে পারেন।

*বেসনের ফেস প্যাক ব্যবহারের সময় এক সঙ্গে অনেক গুলি উপাদান মেশাবেন না এতে ত্বকের ক্ষতি হতে পারে, বরং বেসনের সঙ্গে কোনো একটি বা দুটি উপাদান মিশিয়ে  ব্যবহার করুন ভাল ফল পাবেন। 

* বেসনের ফেসপ্যাক ব্যবহারের সময় সময়ের দিকে নজর রাখবেন অধিক সময় ত্বকে বেসনের প্যাক রাখলে ত্বক শুষ্ক হবার পাশাপাশি বলি রেখার ও সমস্যা আসতে পারে। 

You might also like!