Breaking News
 
Raghav Chadha: বিজেপিতে যোগের পরেই ‘বিতাড়িত’! ভোটের মুখে পাঞ্জাবের তালিকা থেকে বাদ রাঘব, নাম উঠল দিল্লিতে Jadavpur Gerua Michil: ‘গেরুয়ার সম্মানে’ রাজপথে সন্ন্যাসীরা! যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের Jyotirmay Singh Mahato: পর্যটনের মানচিত্রে নতুন পুরুলিয়া! ফিল্ম সিটি থেকে বিমানবন্দর, বড় প্রস্তাব নিয়ে শুভেন্দুর কাছে জ্যোতির্ময়

 

Life Style News

2 years ago

To become a Morning Person: রাত জাগার অভ্যেস ভুলে সকালে ঘুম থেকে উঠুন এই উপায়ে!

To become a Morning Person (File Picture)
To become a Morning Person (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অনেকেই আছেন যারা প্রত্যেকদিন ভাবেন অফিস থেকে ফিরে স্নান সেরে ফ্রেশ হয়ে রাতের ডিনার করেই শুয়ে পড়বেন। তবে ভাবা মতো কাজ হয়ে ওঠে না। রাতে বিছানায় গিয়ে কেউ জমিয়ে দেখেন ওয়েব সিরিজ। আবার কেউ বইতে মুখ গোঁজেন। আবার কেউ কেউ এমনিই নিজের ফোন স্ক্রল করতে করতে মাঝ রাতে মনে পড়ে ''ইস রে! আজও দেরি হয়ে গেল।''

কিন্তু এই অভ্যাসের কারণে নানা ক্ষতি হতে পারে। পর্যাপ্ত ঘুম না হলে পরদিন সকালে কাজেও বিরক্তি লাগে। তবে কিভাবে বদলানো যায় এই অনিয়মকে? আসুন জেনে নিন।

১) রোজ ৬ টা নাগাদ ঘুম থেকে ওঠা এবং রাত ১০ টায় ঘুমিয়ে পড়তে পারলে ভালো। তবে একদিনে এই অভ্যাস বদল কি সম্ভব? তাই সময় নিয়ে ধীরে ধীরে অভ্যেস পালটানো ভালো। রাতে মোবাইল ঘাটার সময়টা কমিয়ে আনতে পারলেই দেখবেন অনেক লাভ হয়েছে।

২) কোন সময় ঘুমোতে যাচ্ছেন এবং কোন সময়ে ঘুম থেকে উঠবেন এর চেয়েও বড় বিষয় হল রোজ একই সময় ঘুমনো ও ঘুম থেকে ওঠা। না হলে শারীরিক সমস্যা হবেই। অফিস থেকে বাড়ি ফিরেই খাওয়া দাওয়া সেরে নিন। খাওয়াদাওয়ার পর ঘণ্টাখানেক মোবাইল, টিভির জন্য বরাদ্দ রাখতে পারেন। তারপর একটু হাঁটাহাঁটি করতে পারেন। তারপর শুতে যান, শুয়ে ঘুম না এলে বই বা গানে মনোনিবেশ করতে পারেন। তবে একদমই ফোন ঘাঁটবেন না এই সময়।

৩) ঘুমনোর অন্তত দু ঘণ্টা আগে রাতের খাবার সেরে নিতে পারেন। যাতে হজম যথার্থ নিয়ম মেনে হয়। রাতে যত কম তেল মশলাযুক্ত খাবার খাবেন, তত ভালো। ঘুমের আগে ক্যামোমাইল টি বা গ্রিন টি খেলে ঘুম আসতে সুবিধা হবে। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে সকালে ঘুম থেকে উঠতেও সমস্যা হবে না।

৪) কোনো বৈদ্যুতিন যন্ত্রের ব্যাবহার করা যাবে না ঘুমের এক ঘণ্টা আগে। এতে ঘুম আসতে দেরি হবে। বরং ফোনে পরের দিনের অ্যালার্ম সেট করে বিছানা থেকে খানিকটা দুরে রেখে দিন। দূরে রেখে দিন। যাতে অ্যালার্ম বন্ধ করতে পর দিন উঠে অনেকটা যেতে হয়। এতে ঘুমও ভেঙে যাবে সহজে।

৫) ঘুম থেকে উঠে জানালায় বা বারান্দায় সূর্যের আলোতে খানিকটা সময় কাটান। এতে বেশ তরতাজা লাগে। ঘুম থেকে উঠে স্নান সেরে মেডিটেশনেও বসতে পারেন। সকালের মিঠে রোদ ও মেডিটেশনের অভ্যাস হয়ে গেলেই সকালে ওঠার ইচ্ছা জন্মাবে।

You might also like!