Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

kolkata

3 years ago

Debashis Bhattacharya :দেবাশিস ভট্টাচার্যের মৃত্যুতে মুখ্যমন্ত্রীর শোক

Debashis Bhattacharya
Debashis Bhattacharya

 

কলকাতা, ১৯ ফেব্রুয়ারি  : সাংবাদিক দেবাশিস ভট্টাচার্যের মৃত্যুতে শোক প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার তথ্য ও সংস্কৃতি বিভাগ থেকে পাঠানো মুখ্যমন্ত্রীর শোকবার্তায় লেখা হয়েছে, “বিশিষ্ট সাংবাদিক দেবাশিস ভট্টাচার্যের মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ সকালে কলকাতায় প্রয়াত হয়েছেন। বয়স হয়েছিল ৭ ০ বছর। দেবাশিসবাবু দীর্ঘদিন 'দর্পণ', 'আজকাল', 'শ্রমজীবী মা মাটি মানুষ' পত্রিকা এবং 'আকাশ বাংলা', '২৪ ঘণ্টা', 'কলকাতা টিভি', 'বাংলা জাগো' টেলিভিশন চ্যানেলে সাংবাদিকতা করেছেন। 'শ্রমজীবী মা মাটি মানুষ' সংবাদ সাপ্তাহিক-এর তিনি সম্পাদক ছিলেন। বিশেষত বামপন্থী রাজনীতি সংক্রান্ত তাঁর বিশ্লেষণমূলক প্রতিবেদন পাঠক মহলে সাড়া জাগিয়েছিল। তিনি 'সত্তরের দিনগুলি', 'সেই ত্রিশ বছর', 'বন্দীশালা'সহ বহু গ্রন্থের রচয়িতা।

দেবাশিসদার সঙ্গে আমার দীর্ঘদিনের হৃদ্য সম্পর্ক ছিল। ২০১১ সাল থেকে তিনি আমার কার্যালয়ের সঙ্গে বেশ কয়েক বছর যুক্ত ছিলেন। মানুষের বিপদে-আপদে তিনি চিরকাল নি:শব্দে সাহায্য করে গেছেন।

দীর্ঘ অসুস্থতার পর তাঁর প্রয়াণ সাংবাদিকতা জগতের এক অপূরণীয় ক্ষতি। আমি দেবাশিস ভট্টাচার্যের আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”


You might also like!