Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

kolkata

3 years ago

Weather Forecast : শীতের বিদায়বেলায় বৃষ্টির পূর্বাভাস!আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস

Weather Forecast
Weather Forecast

 

কলকাতা, ১৮ ফেব্রুয়ারি  : আবহাওয়ার ভোলবদল অব্যাহত। শুক্রবারের পর শনিবারও দিনভর মেঘলা আকাশ থাকবে কলকাতায়। জেলায় জেলায় সকাল থেকেই ঘন কুয়াশা। শিবরাত্রির দিন একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ফলে শীতের বিদায়বেলায় এবার ভিজবে বাংলা।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, দার্জিলিং এবং কালিম্পং জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার। রবি ও সোমবার বৃষ্টির পরিমাণ বাড়বে। বাকি বঙ্গে তাপমাত্রা বাড়তে শুরু করল শনিবার থেকেই। রবিবার অর্থাৎ ১৯ ফেব্রুয়ারী থেকে কলকাতা ও সংলগ্ন এলাকায় আর শীতের আমেজ বলে কিছু থাকবে না। রাতের তাপমাত্রা ২১ ডিগ্রির ঘরে এবং দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রির ঘরে পৌছে যাবে। শনিবার সকাল পর্যন্ত কলকাতা ও গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা কুয়াশার প্রভাব রয়েছে। সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন। বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ থাকবে। বাড়বে তাপমাত্রাও। বৃষ্টির সম্ভাবনা আপাতত কলকাতা শহরে নেই। এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৭ ডিগ্রি থেকে প্রায় ৩ ডিগ্রি বেড়ে দাঁড়িয়েছে ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫২ থেকে ৯৪ শতাংশ।

You might also like!