নভেম্বরে আদৌ শীতের দেখা মিলবে? কী বলছে হাওয়া অফিস

Weather of Bengal
Weather of Bengal

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাতাসে  হিমেল পরশ অনুভূত হচ্ছে বটে তবে কী শীত দোর গোড়ায় এসেই পড়ল?দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া রয়েছে। জলীয় বাষ্প ধীরে ধীরে কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ভোরের দিকে কিছুটা শিরশিরানি থাকলেও বেলা একটু বাড়তেই তা উধাও হচ্ছে। আকাশ থাকছে পরিষ্কার। এই পরিস্থিতির আপাতত পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে আগামী পাঁচ দিন শুষ্ক আবহাওয়া থাকবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। দুই বঙ্গেই  দিনের ও রাতে তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না। 

হাওয়া অফিসের পূর্বাভাস, কলকাতার  সর্বনিম্ন তাপমাত্রা ২২ অথবা ২১ ডিগ্রির আশেপাশে থাকবে,আর সর্বোচ্চ তাপমাত্রা  ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ১ ডিগ্রি বেশি। কলকাতা বা দক্ষিণবঙ্গে শীতের যাত্রা শুরু হতে হতে মাঝ ডিসেম্বর হয়ে যাবে বলে খবর হাোয়া অফিসের । 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…