Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

kolkata

3 years ago

Weather Forecast: ফের পারদ-পতন মহানগরীতে, ভোরের দিকে হিমেল পরশের অনুভূতি গ্রাম বাংলায়

Weather forecast
Weather forecast

 

কলকাতা, ৫ মার্চ : ফের পারদ-পতন মহানগরীতে, শনিবারের তুলনায় রবিবার কিছুটা কমল কলকাতার তাপমাত্রা। যদিও, তা স্বাভাবিকের ঊর্ধ্বেই। বিগত কয়েকদিন ধরে তাপমাত্রার এই ওঠানামা লেগেই রয়েছে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এদিন তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি।

শীতের বিদায় ইতিমধ্যেই হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গ থেকে, তা সত্ত্বেও ভোরের দিকে জেলায় জেলায় এখনও অনুভূত হচ্ছে হালকা ঠান্ডা, বাতাসে রয়েছে হিমেল পরশ। তবে বেলা গড়াতেই সেই ঠান্ডা উধাও হয়ে যাচ্ছে। অত্যধিক গরম অনুভূত হচ্ছে না, কলকাতা ও দক্ষিণবঙ্গের তাপমাত্রা আপাতত মনোরমই। রবিবাসরীয় সকালে একেবারে রোদ ঝলমলে ছিল কলকাতা ও লাগোয়া জেলাগুলির আকাশ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আপাতত কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রার পারদ এভাবেই ওঠানামা করবে।


You might also like!