Breaking News
 
Ram Mandir Trust New CEO: রামমন্দির ট্রাস্টের প্রথম সিইও অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র, ‘সিঁদুর’ পর্বে ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা Durga Puja 2026: মহালয়ার দিন ইডেনে চমক! উমা আগমনী অনুষ্ঠানে মোদিকে ঘিরে জল্পনা CM Suvendu Adhikari: নেশামুক্তির বার্তা শুভেন্দুর, রোড রোলারে গুঁড়িয়ে দেওয়া হল ২ লক্ষ ফেনসিডিলের শিশি UP assembly election: পুরনো মনোমালিন্য ভুলে ‘হাত’ ধরলেন অখিলেশ! উত্তরপ্রদেশে বিজেপিকে ঠেকাতে নতুন সমীকরণ Election Commission: ভোট-পরবর্তী হিংসা রুখতে ভোটগণনায় বদল? ‘টোটালাইজার’ নিয়ে কেন্দ্রের মত চাইল সুপ্রিম কোর্ট Rising Seas, Rising Stakes: বিশ্ব উষ্ণায়নে বাড়ছে সমুদ্রের জলস্তর, বড় বিপদের মুখে কলকাতা-মুম্বই! সতর্কবার্তা রাষ্ট্রসংঘের

 

kolkata

3 years ago

Weather forecast of Bengal : বৃষ্টির ঘাটতি মিটল না দক্ষিণবঙ্গে; ফের চড়বে তাপমাত্রা, থাকবে আর্দ্রতার অস্বস্তিও

Weather forecast of  Bengal (Symbolic Picture)
Weather forecast of Bengal (Symbolic Picture)

 

    কলকাতা, ৪ আগস্ট : বৃষ্টির ঘাটতি মিটল না দক্ষিণবঙ্গে, তবে নিম্নচাপের বৃষ্টিতে কিছুটা হলেও মুখে হাসি ফুটেছে ধানচাষিদের। সেই আনন্দ অবশ্য সাময়িকের জন্যই। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের চড়বে তাপমাত্রার পারদ, থাকবে আর্দ্রতার অস্বস্তিও, এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার অনেকটাই পরিবর্তন হতে চলেছে। বৃষ্টিও থেমে গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ৩-৪ দিনে বাড়বে তাপমাত্রার পারদ, ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।

আবহবিদরা জানিয়েছেন, বাতাসে রয়েছে জলীয় বাষ্প, তাই আর্দ্রতা জনিত অস্বস্তিও বজায় থাকবে। আগামী কয়েক দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই। দক্ষিণে সেভাবে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের সমস্ত জেলাতে। আগামী কয়েক দিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলা, যথাক্রমে-দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা মালদা ও দুই দিনাজপুরে। ৬ আগস্ট রবিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।


You might also like!