Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

2 years ago

Weather Forecast : সপ্তাহান্তে ফের চড়বে পারদ, ঘর্মাক্ত গরমে আবারও নাজেহাল হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

Weather Forecast of Kolkata (Symbolic Picture)
Weather Forecast of Kolkata (Symbolic Picture)

 

কলকাতা, ২৬ মে : স্বস্তির আবহাওয়া আর বেশি সময়ের জন্য নয়, সপ্তাহান্তে ফের পারদ চড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। শনিবারের পর থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আবার তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ভরা জ্যৈষ্ঠে ঘর্মাক্ত গরমে আবারও নাজেহাল হবে কলকাতা, দাবদাহে জ্বলবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাও।

শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। বৃহস্পতিবার রাতের বৃষ্টির সৌজন্যে শুক্রবার অনেকটাই নেমেছে তাপমাত্রা। তবে, আবহবিদরা জানিয়েছেন, শনিবারের পর থেকে দক্ষিণবঙ্গে আবার তাপমাত্রা বৃদ্ধি পাবে। রবিবার পারদ বেশ কিছুটা চড়তে পারে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে ফের গরম গ্রাস করতে পারে দক্ষিণবঙ্গকে। তৈরি হতে দাবদাহের মতো পরিস্থিতি। তার আগে শুক্রবার সকালেও চড়া রোদ ছিল কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে। সকাল থেকেই গরম বেশ ভালোই টের পাওয়া গিয়েছে।


You might also like!