Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

kolkata

3 years ago

Weather Forecast : শীতের বেলা শেষ হতেই দাপট বাড়ছে গরমের, তবে আবহাওয়ার পরিবর্তন নিয়ে নতুন বার্তা দিল হাওয়া অফিস

Weather Forecast
Weather Forecast

 

কলকাতা, ২৩ ফেব্রুয়ারি : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী কিছু দিন কলকাতার তাপমাত্রা একইরকম থাকবে, কোনও হেরফের হবে না। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ৫ দিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০-এর ওপরেই থাকবে। ফলে দিনে অনুভূত হবে গরম, স্বাভাবিকভাবে বাড়বে অস্বস্তি।

দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভোরের দিকে থাকতে পারে কুয়াশা। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা যেমন দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া ও হুগলি জেলায় সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যাবে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস।


You might also like!