Weather Forecast : ক্রমেই কমছে তিলোত্তমার পারদ, শীতের আগমন প্রায় নিশ্চিত বাংলায়

Weather Forecast
Weather Forecast

 

কলকাতা, ১৭ নভেম্বর : ঝকঝকে ও পরিষ্কার আকাশ, নামছে তাপমাত্রার পারদ, জেলায় জেলায় শীতের দাপট বেশি। কিন্তু, কলকাতায় শীতের প্রভাব এখনও বেশি নয়। তবে, কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রার পারদ ১৭ ডিগ্রির ঘরে রয়েছে। উত্তুরে হাওয়ার প্রভাবেই দক্ষিণবঙ্গে শীত শীত ভাব বজায় রয়েছে। আপাতত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে, তাপমাত্রা কমার সম্ভাবনাও রয়েছে।

পুরুলিয়া, বর্ধমান-সহ পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় খানিকটা কম রয়েছে। সেই জেলাগুলিতে ঠাণ্ডা বেশ ভালোই মালুম হচ্ছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার পাশাপাশি কলকাতার তাপমাত্রাও স্বাভাবিকের নীচে রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন তাপমাত্রা এমনই থাকবে। শীত শীত ভাব বজায় থাকবে শহর ও শহরতলিতে। আপাতত, কলকাতা এবং অন্যান্য জেলায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…