weather forecast: তিলোত্তমায় পারদ পতন, শীত নিয়ে কী বলছে হাওয়া অফিস জেনে নিন

Weather Forecast
Weather Forecast

 

কলকাতা, ১১নভেম্বর : দীর্ঘ প্রতীক্ষার এবার সম্ভবত অবসান হতে চলেছে, আবহাওয়া অনুকূল থাকলে ২৪ ঘন্টার মধ্যেই উত্তুরে হাওয়া প্রবেশ করতে পারে বঙ্গভূমিতে। উত্তুরে হাওয়ার প্রভাবে সপ্তাহ শেষে শীত শীত ভাব ফিরে আসার সম্ভাবনা রয়েছে। তার আগে শুক্রবারও স্বাভাবিকই থাকল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা এদিন থাকতে পারে ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস।

আগামী ২৪ ঘন্টার মধ্যেই আবহাওয়া বদলে যেতে পারে দক্ষিণবঙ্গে। ১২ নভেম্বর থেকে কলকাতা-সহ সারা রাজ্যে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। পশ্চিমের জেলাগুলিতে পারদের পতন কিছুটা বেশি হবে। যদিও শীত আসতে এখনও অনেকটাই দেরি। এদিকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে দু''বঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…