কলকাতায় ফের চড়ল পারদ, আপাতত শুষ্কই থাকবে সমগ্র দক্ষিণবঙ্গ

Weather Update
Weather Update

 

কলকাতা, ১০ নভেম্বর : রাতে ঠাণ্ডা, দিনে গরম। নভেম্বরের শুরুতে এক অন্যরকম আবহাওয়ার সাক্ষী হয়েছে কলকাতা। কলকাতায় এমন আবহাওয়া থাকলেও, গ্রাম বাংলায় কিন্তু এই সময়েই বেশ শীতের আমেজ অনুভূত হচ্ছে। সেই শীতকে অবশ্য জম্পেস ঠাণ্ডা বলা চলবে না। এদিকে কলকাতায় বৃহস্পতিবার ফের চড়ল তাপমাত্রার পারদ। এদিন মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা এদিন থাকতে পারে ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।

কলকাতায় কখনও কমছে, কখনও আবার বাড়ছে তাপমাত্রার পারদ। যদিও, বিগত কয়েকদিন ধরে ওঠানামা করলেও, সকালের দিকে স্বাভাবিকই রয়েছে কলকাতার তাপমাত্রা। অনুভূত হচ্ছে হালকা শীতের আমেজ, বেলা গড়াতেই আবার ঠাণ্ডা উধাও হয়ে যাচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আপাতত কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা শুষ্কই থাকবে। জাঁকিয়ে শীতের জন্য আরও ক’দিন অপেক্ষা করতে হবে। সম্ভবত আগামী রবিবার থেকেই প্রবেশ করতে পারে উত্তুরে হাওয়া।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…