kolkata

2 years ago

Weather Update: রাজ্যজুড়ে আবহাওয়ার বদল, ভারী বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়

Weather Forecast
Weather Forecast

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রবল বৃষ্টি শহর কলকাতায়। পাশাপাশি একাধিক জেলাতেও শুরু হয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। উত্তর পূর্ব বঙ্গোপসাগরে একের পর এক ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার জেরেই আবহাওয়া বদল। সেকারণে সোমবার থেকে রাজ্যে ভারী বৃষ্টি চলবে।

আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, বৃষ্টি হলেও বাড়বে তাপমাত্রা। কিন্তু সাময়িক রেহাই পাওয়া যাবে। মৌসুমী অক্ষরেখা বর্তমানে হিমালয়ের পাদদেশে অবস্থান করছে। অন্যদিকে সোমবার থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। মঙ্গলবার থেকে যা পরিণত হবে নিম্নচাপে। তার জেরেই রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা।

You might also like!