Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

kolkata

3 years ago

Adeno Virus : ফের অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়ে কলকাতায় মৃত্যু দুই শিশুর

Adeno Virus
Adeno Virus

 

কলকাতা, ২৬ ফেব্রুয়ারি : ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে অ্যাডিনো ভাইরাস। যদিও সতর্ক থাকার পরামর্শ রাজ্য স্বাস্থ্যদফতরের। তবে তারই মাঝে অ্যাডিনো ভাইরাসের থাবায় মাত্র ২৪ ঘণ্টায় প্রাণ হারাল আরও দুই শিশুর। বি সি রায় হাসপাতালে মৃত্যু হয় হাওড়ার উদয়নারায়ণপুরের ন’মাসের শিশু। তার রেশ কাটতে না কাটতেই রবিবার সকালে কলকাতা মেডিক্যালে প্রাণ হারায় একরত্তি। হাসপাতালের তরফে জানান হয়, শিশুকে আইসিইউতে রাখার প্রয়োজনীয়তা রয়েছে। তবে বেড না থাকায় সেখানে রাখা সম্ভব হয়নি। এরপর শনিবার মৃত্যু হয় খুদের। শিশুর পরিবারের দাবি, ডেথ সার্টিফিকেটে অ্যাডিনো ভাইরাসের কথা উল্লেখ রয়েছে। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ভুল চিকিৎসারও অভিযোগ তুলেছেন শিশুর বাবা। তবে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এ বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


অ্যাডিনো ভাইরাস মোকাবিলায় সতর্ক রাজ্য স্বাস্থ্যদফতর। শনিবার দফায় দফায় বৈঠক করেন রাজ্যের স্বাস্থ্যদফতরের অধিকর্তারা। স্বাস্থ্যদফতরের গাইডলাইন অনুযায়ী, শিশুর জ্বর হলে সতর্ক থাকতে হবে অভিভাবকদের। ১০৩ ডিগ্রির উপর জ্বর হলে শিশুকে স্নান করিয়ে দিতে হবে। রক্তে অক্সিজেনের মাত্রাও সবসময় খেয়াল রাখতে হবে। অবশ্যই নিতে হবে চিকিৎসকের পরামর্শ।

You might also like!