Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

3 years ago

Republic Day 2023 : বৃহস্পতিবার কলকাতার একাধিক জায়গায় যান চলাচল বন্ধ, জেনে নিন সব তথ্য

Traffic stopped at many places in Kolkata on Thursday
Traffic stopped at many places in Kolkata on Thursday

 

কলকাতা : বৃহস্পতিবার, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান উপলক্ষে কিছুটা সময় শহরের একাধিক জায়গায় যান চলাচল বন্ধ থাকবে। বুধবারও ময়দানের কাছে যান চলাচল বন্ধ রাখা হচ্ছে।

কলকাতা পুলিশের তরফে এদিন যান চলাচল সংক্রান্ত একটি নির্দেশিকা দেওয়া হয়েছে। কোন পথে কতক্ষণ গাড়ি চলাচল বন্ধ রাখা হবে, তা উল্লেখ করা হয়েছে।

বুধবার রাত ১০ টা থেকে বৃহস্পতিবার দুপুর ১ টা পর্যন্ত যে সব রাস্তা বন্ধ থাকবে সেগুলি হল- রেড রোড (উত্তর ও দক্ষিণমুখী)। আর ২৬ তারিখ ভোর সাড়ে ৫ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত যে সব রাস্তা বন্ধ থাকবে, সেগুলি হল- হসপিটাল রোড (উত্তরমুখী), খিদিরপুর রোড (উত্তরমুখী), ডাফরিন রোড, কুইনস ওয়ে, এসপ্লানেড রাম্প, গোষ্ঠপাল সরণি, মেয়ো রোড, (পশ্চিমমুখী), মেয়ো রোড (পূর্বমুখী), আর আর অ্যাভিনিউ (পশ্চিমমুখী)।

বিকল্প রাস্তা হিসেবে যে সব রাস্তা ব্যবহার করা যাবে সেগুলি হল, আর আর অ্যাভিনিউ – জেএল নেহরু রোড, আর আর অ্যাভিনিউ – কিংস ওয়ে – স্ট্র্যান্ড রোড, জেএল নেহরু রোড, এজেসি বোস রোড, জর্জেস গেট রোড, ক্যাথিড্রাল রোড- জেএল নেহরু রোড, এজেস রাম্প, অকল্যান্ড রোড, গভমেন্ট প্লেস ইস্ট, বেন্টিঙ্ক স্ট্রিট রোড।

প্রতিবারের মতো এবারও রেড রোডে বিশেষ কুচকাওয়াজের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল সিভি আনন্দ বোস। দেড় ঘণ্টা ধরে চলবে কুচকাওয়াজ। অংশ নেবে ১৭ টি স্কুলের পড়ুয়ারা। ইতিমধ্যে চূড়ান্ত মহড়া শেষ হয়েছে।


You might also like!