
কলকাতা, ৩০ আগস্ট: ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। কয়লা পাচার মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি-র সমন পাঠানো প্রসঙ্গে কুণাল ঘোষ বলেছেন, অভিষেক তো প্রতিহিংসার রাজনীতির টার্গেট।
কুণাল ঘোষ আরও বলেছেন, "এ তো বিধানসভা ভোটের আগে বিজেপির রাজনৈতিক নেতাদের বক্তৃতা থেকেই প্রমাণিত। ওরা অভিষেককে ভয় পায়।’’ উল্লেখ্য, মঙ্গলবার সকালেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নোটিস পেয়েছেন অভিষেক। নোটিসে বলা হয়েছে, রাজ্যে কয়লা পাচারের অভিযোগের যে তদন্ত করছে ইডি, সেই সূত্রেই তারা অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে চায়। নোটিসে আগামী শুক্রবার বেলা ১১টার মধ্যে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে আসতে বলা হয়েছে অভিষেককে।
