Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

kolkata

1 year ago

Tmc mega rally : তৃণমূলের শহিদ তর্পণে জনপ্লাবনের সম্ভাবনা, রবিতে বিশেষ ব্যবস্থা মেট্রোয়

TMC (Symbolic picture)
TMC (Symbolic picture)

 

কলকাতা, ২১ জুলাই : তৃণমূলের শহিদ সমাবেশে যোগ দিতে তিলোত্তমায় রবিবার সকাল থেকেই কর্মী-সমর্থকদের উপচে পড়া ভিড়। সকলেরই গন্তব্য ধর্মতলা। এদিন সকাল থেকেই দলে দলে ধর্মতলার মূল মঞ্চের দিকে যেতে শুরু করেছেন সকলে। হাওড়া, শিয়ালদহের ট্রেনগুলিতে উপচে পড়া ভিড়। একই অবস্থা বাসেও। অনেকে আবার জলপথেও শহিদ মঞ্চে আসছেন। ভিড় হচ্ছে পাতালপথেও। সেই কথা মাথায় রেখেই কলকাতা মেট্রোয় বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। একদিকে যেমন কিছু স্টেশনে নিরাপত্তা বাড়ানো হচ্ছে, তেমনই অতিরিক্ত টিকিট কাউন্টার খোলা হচ্ছে একাধিক স্টেশনে।

মেট্রো রেল সূত্রে জানা গেছে, রবিবার চাঁদনি চক, এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট এবং ময়দান স্টেশনে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা থাকছে। যাত্রীদের কথা ভেবে অতিরিক্ত আরপিএফ-ও মোতায়েন করা হয়েছে। পাশাপাশি কড়া নজর থাকবে সিসিটিভি-তেও। এছাড়াও যাত্রী সুবিধার কথা ভেবে অতিরিক্ত টিকিট কাউন্টারও কয়েকটি স্টেশনে খোলার কথা জানা গেছে মেট্রো রেল সূত্রে।


You might also like!