Breaking News
 
CM Suvendu Adhikari: ‘সরকারি অনুদান নেব না’! শুভেন্দুর আবেদনে সাড়া, মুখ্যমন্ত্রীর তহবিলে ‘রিটার্ন গিফট’ পুজো উদ্যোক্তাদের Purnadas Baul Suvendu Adhikari: জমি জট নিয়ে শুভেন্দুর দরবারে পূর্ণদাস বাউল! ‘কথায় ওঠবস করব না বলে…’, মমতাকে তোপ ছেলের Calcutta High Court: কলকাতা হাই কোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে শপথ রবীন্দ্র ভি ঘুগের Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির

 

kolkata

3 years ago

Dilip Ghosh : নিশীথের বাড়ি ঘেরাওয়ের হুমকি, সমালোচনায় দিলীপ

Dilup Ghosh -  Nishit Adhikari
Dilup Ghosh - Nishit Adhikari

 

কলকাতা, ১৩ ফেব্রুয়ারি : কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ অধিকারীর বাড়ি ঘেরাওয়ের হুমকির সমালোচনা করলেন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

সোমবার কলকাতায় দিলীপবাবু সাংবাদিকদের বলেন, ’'তৃণমূল দেউলিয়া। কাজ নেই। টাকা নেই। চাকরি নেই। ওরা বিভ্রান্ত। কিছু একটা করে প্রচারের আলোয় থাকা। এখানে রোজ খুন হয়। এফ আই আর পর্যন্ত হয়না। তারা দাবি করুক তদন্ত। তার বদলে মন্ত্রীর বাড়ি ঘেরাও? এটা ওদের পতনের ইঙ্গিত।'’

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার কোচবিহারের জনসভায় সাফ জানান, “যে প্রেম কুমার বর্মনকে মেরেছে, তার মাথায় প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যার হাতই থাকুক, শেষ দেখে ছাড়ব। এক থেকে দু'মাসের মধ্যে যে গুলি চালিয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করে রাখতে হবে, যেন বেরোতে না পারে'। এর পর ত্রিপুরা যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরের বাইরে অভিষেক ফের নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও করার ডাক দেন। ১৯ ফেব্রুয়ারি বাড়ি ঘেরাও হবে বলে জানিয়েছেন তিনি।

You might also like!