kolkata

2 years ago

SUPREME COURT OF INDIA:প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে এখনই গ্রেফতার নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

SUPREME COURT OF INDIA
SUPREME COURT OF INDIA

 

কলকাতা, ৩ নভেম্বর  : সুপ্রিম কোর্টে রক্ষাকবচ পেলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল ও পর্ষদের ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকার। পরবর্তী শুনানির দিন পর্যন্ত তাঁদের গ্রেফতার করা যাবে না বলে শুক্রবার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো সিবিআই তদন্ত চলবে।

নিয়োগ তদন্তে সিবিআই দফতরে হাজিরা দিয়েছিলেন গৌতম পাল। প্রয়োজনে হেফাজতে নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালকে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই, এমনই নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টে যান গৌতম পাল। শুক্রবার সেই মামলার শুনানি ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশ, আপাতত কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো শুধু তদন্ত করতে পারবে সিবিআই। আপাতত রক্ষাকবচ দেওয়া হয়েছে তাঁকে।

২০২২ সালের ২৪ অগস্ট পর্ষদের সভাপতি পদে যোগ দিয়েছিলেন গৌতম পাল। এরপর ডেপুটি সেক্রেটারি হিসাবে যোগ দেন পার্থ কর্মকার। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে এদিন আইনজীবীর যুক্তি ছিল, অতীতে যা যা ঘটেছে তার সঙ্গে বর্তমান পর্ষদল সভাপতি ও সচিবের কোনও সম্পর্ক নেই। পর্ষদের আইনজীবীর যুক্তি, যে সময় দুর্নীতি হয়েছে, তাঁরা কেউই সেই সময়ের পদাধিকারী নন, বলেন আইনজীবী।


You might also like!