আগামী ৪৮ ঘণ্টার জন্য বন্ধ হল রবীন্দ্র ও সুভাষ সরোবরের গেট

The gates of Rabindra and Subhash Sarobar are closed for the next 48 hours
The gates of Rabindra and Subhash Sarobar are closed for the next 48 hours

 

কলকাতা, ২৯ অক্টোবর : ছট পুজোর কারণে দুদিনের জন্য বন্ধ করে দেওয়া হল রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবর। গত দুই বছরের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ছট পালনের জন্য কেউ সেখানে এলে যাতে বিকল্প জলাশয়ে যেতে পারে তার জন্য তালিকা টাঙানো হয়েছে। আজ দুপুর ও আগামীকাল ভোরে ছট পুজো করবেন পুন্যার্থীরা। কার্যত তার আগেই আগামী ৪৮ ঘন্টার জন্য বন্ধ করে দেওয়া হল রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবর। প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো পুলিশ মোতায়েন করা হয়েছে রবীন্দ্র সরোবর চত্বরে এবং পুলিশের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচারও করা হচ্ছে মাইকের মাধ্যমে। রবীন্দ্র সরোবরে ঢোকার ১৬টি গেট বাঁশ এবং টিনের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে। পাশাপাশি ভোর থেকেই সুভাষ সরোবরের পাশের রাস্তাতে যানবাহন নিয়ন্ত্রণ করবে পুলিশ এবং সরোবর সহ সংলগ্ন এলাকাতে পাঁচশোর বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে নজরদারির জন্য। শহরে দুই প্রান্তে দুই সরোবর কলকাতার দূষণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই পরিবেশ আদালতের নির্দেশে বেশ কয়েক বছর ধরে নিষিদ্ধ হয়েছে পুজোর ভাসান, ছট পুজোর আচার পালন। দুই সরোবর রক্ষার জন্য রাস্তায় নেমেছিলেন পরিবেশকর্মীরাও। ছট পুজোয় কয়েক বছর ধরেই দুই সরোবরের সমস্ত গেট বন্ধ করা দেওয়া হয়। এবারও বাঁশ দিয়ে বেঁধে দেওয়া হয়েছে গেট। পাশাপাশি গেটে নির্দেশিকা ঝুলিয়ে দেওয়া হয়েছে। ছট পালনের জন্য কেউ সেখানে এলে যাতে বিকল্প জলাশয় যেতে পারেন তার তালিকা টাঙানো হয়েছে। অন্যদিকে, পরিবেশকর্মীরা জানাচ্ছেন এই দুদিন তারা নজর রাখবেন যাতে কেউ ভেতরে না যেতে পারেন। অন্যদিকে প্রশাসন ও পুলিশের ভূমিকা উপরে লক্ষ্য রাখা হবে বলে পরিবেশ কর্মীরা জানিয়েছেন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…