Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

kolkata

2 years ago

Rain in kolkata and bengal: দুপুরেই নামল সন্ধ্যা, ঝড়-বৃষ্টিতে দক্ষিণবঙ্গে কুপোকাত তাপমাত্রার পারদ

Rain in kolkata and bengal (File Picture)
Rain in kolkata and bengal (File Picture)

 

কলকাতা, ৯ মে: দুপুরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় নেমে এল আঁধার। বৃহস্পতিবার দুপুরে স্বস্তির বৃষ্টিতে ভিজল কলকাতা, বৃষ্টি হয়েছে দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। কলকাতর কোথাও কোথাও আবার শিলাবৃষ্টিও হয়েছে। এই বৃষ্টির সৌজন্যে হু হু করে নামছে তাপমাত্রার পারদ। এদিন সকালেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি কম।

এদিন সকালের দিকে রোদের দেখা মিললেও, বেলা বাড়তেই বদলে যায় আবহাওয়া। দুপুরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় নেমে আসে আঁধার। শুরু হয় হালকা থেকে মাঝারি বৃষ্টি। কলকাতার কিছু অংশে বৃহস্পতিবার দুপুরে শিলাবৃষ্টি হয়, সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে থাকে। দক্ষিণ ২৪ পরগনা-সহ আশপাশের জেলাতেও বৃষ্টি হয়েছে। আগামী শনিবার পর্যন্ত মোটামুটি এমনই থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়া।

You might also like!