Breaking News
 
Amrita Sinha missing case: ৬ মাস ধরে নিখোঁজ মেয়ে! মুখ্যমন্ত্রীর দরবারে কেঁদে ফেললেন বাবা, কী আশ্বাস দিলেন শুভেন্দু? Rejinagar By Election: ‘আগেও বিজেপিই ছিল, এখনও থাকবে’! মনোনয়ন জমা দিয়ে কেন এমন বললেন হুমায়ুনপুত্র? CJI Surya Kant: সুপ্রিম নির্দেশ অমান্য করে ‘আরশোলা’কে নোটিস! ‘এত স্পর্ধা?’ জেলাশাসককে তীব্র ভর্ৎসনা Agnimitra Paul: ‘স্বাস্থ্যের সঙ্গে ছিনিমিনি…’, রেস্তোরাঁর লাইসেন্স সাসপেন্ডের পর বড় পদক্ষেপের আর্জি অগ্নিমিত্রার CM Suvendu Adhikari: ‘সরকারি অনুদান নেব না’! শুভেন্দুর আবেদনে সাড়া, মুখ্যমন্ত্রীর তহবিলে ‘রিটার্ন গিফট’ পুজো উদ্যোক্তাদের Purnadas Baul Suvendu Adhikari: জমি জট নিয়ে শুভেন্দুর দরবারে পূর্ণদাস বাউল! ‘কথায় ওঠবস করব না বলে…’, মমতাকে তোপ ছেলের

 

kolkata

3 years ago

Kolkata News: বালিগঞ্জের এক ধাবার মালিককে বুধবার দিল্লিতে তলব ইডি-র

Enforcement Directorate
Enforcement Directorate

 

কলকাতা, ১১ ফেব্রুয়ারি : কয়লা পাচারকাণ্ডের তল্লাশিতে বালিগঞ্জে টাকা উদ্ধারের ঘটনায় দক্ষিণ কলকাতার এক ধাবার মালিককে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার ১৫ ফেব্রুয়ারি তাঁকে দিল্লির ইডি অফিসে গিয়ে হাজিরা দিতে হবে। সঙ্গে নিয়ে যেতে হবে বেশ কিছু নথিপত্র।


ইডি সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার ওই ধাবার মালিকের নাম মনজিৎ সিংহ গ্রেওয়াল। তিনি কয়লা পাচারের সঙ্গে জড়িত। অভিযোগ, তাঁর মাধ্যমেই কয়লা পাচারের টাকা সরানোর চেষ্টা করতেন কোনও এক ‘প্রভাবশালী’ রাজনীতিক।বুধবার দিল্লির ইডি অফিসে মনজিৎকে নিয়ে যেতে হবে তাঁর পারিবারিক ব্যবসার কাগজপত্র এবং ব্যাঙ্কের নথি।


গত বুধবার বালিগঞ্জের একটি বেসরকারি সংস্থার অফিসে রাতভর তল্লাশি চালিয়ে বান্ডিল বান্ডিল নগদ টাকা উদ্ধার করেছিলেন ইডির গোয়েন্দারা। উদ্ধার হওয়া মোট নগদ টাকার পরিমাণ ছিল ১ কোটি ৪০ লক্ষ। কয়লা পাচারকাণ্ডের তদন্তের সূত্রেই এই বেসরকারি সংস্থাটির খোঁজ মিলেছে বলে দাবি ইডির। ওই সংস্থার মালিক বিক্রম সাকারিয়াকেও ইতিমধ্যে দিল্লিতে তলব করা হয়েছে। ইডি সূত্রে আগেই দাবি করা হয়েছে, মনজিৎ সিংহ গ্রেওয়াল ওরফে জিটি ভাই নামে ওই ব্যক্তির মাধ্যমেই কয়লা পাচারের টাকা সরানোর চেষ্টা করতেন কোনও এক ‘প্রভাবশালী’ রাজনীতিক। রাজ্যের বিরোধী দলনেতা এই জিটিভাইয়ের দিকেই আঙুল তুলেছেন। তাঁর অভিযোগ, ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপনির্বাচনে প্রচারের দায়িত্ব সামলেছিলেন তিনি। মুখ্যমন্ত্রী এবং তাঁর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জিটি ভাইয়ের ছবিও প্রকাশ করেছেন তিনি। ইডি জানিয়েছে, তাদের কাছে খবর ছিল, কোনও এক ‘প্রভাবশালী’ রাজনীতিক কয়লা পাচারের টাকা নয়ছয়ের চেষ্টা করছেন। সেই মতো পাতা হয়েছিল ‘ফাঁদ’। তদন্তের সূত্রে উঠে এসেছে মনজিতের নাম।

You might also like!