Breaking News
 
WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন Election Commission: কমিশনের কড়া বার্তা! অভ্যন্তরীণ গণতন্ত্রে নজরদারি, রাজনৈতিক দলগুলোকে এক মাসের মধ্যে সংবিধান পেশের নির্দেশ Amazon: কর্মসংস্থানে বড় সাফল্য! আমাজনের ৩১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ—আগামী ৫ বছরে ১০ লক্ষ চাকরির সুযোগ ভারতে Abhishek Banerjee : ৬৪৬ দিনের অপেক্ষা! অভিষেকের দাবির পরেও কেন প্রকাশ হলো না 'শ্বেতপত্র'? কেন্দ্রকে চেপে ধরলেন তৃণমূল সাংসদরা

 

kolkata

1 year ago

Kunal Ghosh :বাংলার শিল্প নিয়ে কেন্দ্রের রিপোর্ট গাঁজাখুরি, দাবি কুণালের

Kunal Ghosh
Kunal Ghosh

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  বিজেপি শাসিত রাজ্যের তুলনায় বাংলার শিল্প পরিস্থিতি ‘খারাপ’ বলে দাবি করে গত বিধানসভা নির্বাচনেই প্রচারে নেমেছিলেন পদ্মনেতারা। এ বার সেই বিষয়ে আরও বড় তথ্য প্রকাশ্যে আনতে চায় রাজ্য বিজেপি। অতি সম্প্রতি এ ব্যাপারে কেন্দ্র একটি রিপোর্ট দাখিল করেছে।

যদিও এই দাবি এবং কেন্দ্রের রিপোর্টকে কোনও গুরুত্ব দিতে রাজি নয় শাসক তৃণমূল। দলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘‘এটা একটা গাঁজাখুরি রিপোর্ট। করোনার সময়ে সারা দেশেই এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু তার পরবর্তী কালে বাংলায় কার্যকরী বিনিয়োগ বেড়েছে এবং কর্মসংস্থানও তৈরি হয়েছে”।প্রসঙ্গত, বাংলায় নতুন শিল্প আসে না। পুরনো শিল্প রাজ্যে থাকে না। এই অভিযোগ নিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব বিরোধীরা। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে এমন তুলনা করে প্রায়শই সরব হয়। তৃণমূলও সেই দাবির মান্যতা দিতে রাজি নয়।

You might also like!