Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

1 year ago

Rgkar Case : নির্যাতিতার জন্য আন্দোলন চলবে, তবে শীঘ্রই জরুরি পরিষেবার কাজে যোগ দিচ্ছেন জুনিয়র ডাক্তাররা

Rgkar Case
Rgkar Case

 

কলকাতা, ২০ সেপ্টেম্বর : আর জি কর ইস্যুতে ৪১ দিন জুনিয়র চিকিৎসকদের টানা আন্দোলন। সুরক্ষা ও নিরাপত্তার দাবিতে তাদের স্বাস্থ্যভবনের সামনে একটানা যে আন্দোলন কর্মসূচি জারি ছিল তা থেকে সরে এসে তারা বন্যা পীড়িত এলাকার মানুষদেরও সাহায্য করতে বিশেষ ক্যাম্প খুলতে চলেছেন। মানবিক দৃষ্টিভঙ্গি-তে ওষুধপত্র খাবার নিয়ে বানভাসি এলাকায় যুদ্ধকালীন ভিত্তিতেই পরিষেবার হাত প্রসারিত করতে চলেছেন। নির্যাতিতার জন্য মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলিতে যদিও আন্দোলন জারি থাকবে। জুনিয়র চিকিৎসকদের মিলিত সংগঠনগুলির এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। সংগঠনের নেতৃত্বে যাঁরা তাঁদের সকলেই ঐক্যবদ্ধ রয়েছেন। আন্দোলনের পুরোভাগে থাকা অনিকেত মাহাতো ও দেবাশিস হালদার একযোগে জানিয়েছেন, শুক্রবার সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল বের করে ওই দাবির স্বপক্ষে আপাতত ইতি টানার পরিকল্পনা জেনারেল বডি-র বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। এই মুহূর্তে রয়েছেন তাদের সকলে স্বাস্থ্যভবনের সামনে। বস্তুত, অতি শীঘ্রই তাঁরা সকলেই জরুরি পরিষেবায় কাজে যোগ দিতে চলেছেন।

You might also like!